সীমান্তের কাছে ওয়াগনার, উদ্বেগে পোল্যান্ড

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৪:৪৬ পিএম

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ড সীমান্তের দিকে এগোচ্ছে রাশিয়ার সশস্ত্র ভাড়াটে ওয়াগনারের শতাধিক যোদ্ধা। তাদের গতিবিধির কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি।

শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একশ’র বেশি ওয়াগনার ভাড়াটে সৈন্য সুওয়ালকি গ্যাপের দিকে অগ্রসর হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে। সীমান্তের পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। এলাকাটি বেলারুশের গ্রোডনো থেকে খুব দূরে নয়।

যোদ্ধারা অভিবাসী ছদ্মবেশে পোল্যান্ডে প্রবেশ করতে পারে বলেও শঙ্কা জানান তিনি। প্রধানমন্ত্রী মাতেউস এক সংবাদ সম্মেলনে বলেছেন, তাদের কাছে তথ্য আছে ওয়াগনারের একশর’ বেশি ভাড়াটে যোদ্ধা বেলারুশের গ্রোডনো থেকে সুওয়ালকির দিকে অগ্রসর হয়েছে।

গ্রোডনো বেলারুশের পশ্চিমে দিকে অবস্থিত। যা ন্যাটোর পোল্যান্ড ও লিথুনিয়া সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। রুশ মিত্র বেলারুশ ও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন দেশটির সরকার।

image


গত জুনে রাশিয়ার সামরিক নেতাদের উৎখাতের ঘোষণা দিয়ে স্বল্প সময়ের জন্য বিদ্রোহ ঘটনায় ওয়াগনার। পরবর্তীতে বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্থতায় চুক্তি অনুযায়ী তার দেশে আশ্রয়ে যায় বাহিনীটির হাজারো যোদ্ধা। সে সময় থেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে ওয়ারস।

আরও পড়ুন: অক্টোবরের আগে সংসদ নির্বাচনের তফসিল সম্ভব নয়: সিইসি

পোলিশ সরকারের অভিযোগ, শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের ব্যবহার করে পোল্যান্ড ও ইইউ’র দেশগুলোতে অস্থিরতা তৈরির প্রয়াস চালাচ্ছে রাশিয়া-বেলারুশ। পূর্ব ইউরোপের এই দেশটি অভিবাসনকে হাইব্রিড যুদ্ধ আখ্যায়িত করে থাকে।

আল জাজিরা বলছে, গ্রোডনো অঞ্চলটি বেলারুশের পশ্চিমে অবস্থিত। এখান থেকে ন্যাটো সদস্য পোল্যান্ড ও লিথুয়ানিয়ার সীমান্তের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। আর, সুওয়ালকি হচ্ছে বেলারুশ ও রাশিয়ার কালিনিনগ্রাদের মধ্যে একটি সংকীর্ণ কৌশলগত স্থল করিডোর।


একাত্তর/আরবিএস  

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর