বদলে গেলো বিশ্বকাপে বাংলাদেশের তিন ম্যাচের সূচি

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৯:৪১ পিএম

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিলো বদল আসতে পারে ক্রিকেট বিশ্বকাপের সূচিতে। অবশেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশকাপের ৯টি ম্যাচের সূচি পরিবর্তন করলো। যেখানে রয়েছে বাংলাদেশের তিনটি ম্যাচ।

কী কারণে সূচি পরিবর্তন হয়েছে এ ব্যাপারে কিছু জানায়নি আইসিসি। তবে ভারতে দুটি ধর্মীয় উৎসবের সময় খেলা থাকায় আইসিসিকে অনুরোধ করা হয়েছিলো সূচিতে পরিবর্তন আনার জন্য।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আইসিসির নতুন সূচিতে পাকিস্তান এবং শ্রীলঙ্কার ১২ অক্টোবরের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ তারিখ। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচটি ১৩ অক্টোবরের পরিবর্তে ১২ অক্টোবর হবে। দিল্লিতে ইংল্যান্ড-আফগানিস্তান খেলার দিন ১৪ অক্টোবর নির্ধারিত ছিল, সেটি হবে ১৫ অক্টোবর।

চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচটি ১৪ অক্টোবরের পরিবর্তে ১৩ অক্টোবর দিবারাত্রির খেলায় পরিবর্তিত হয়েছে। ধর্মশালায় ইংল্যান্ড-বাংলাদেশের খেলাটি ১০ অক্টোবরই হবে, তবে পরিবর্তন হচ্ছে সময়ে। দিনের ম্যাচ থেকে এটি দিবারাত্রির ম্যাচ হবে।

১২ নভেম্বরের দুটি ম্যাচ অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ এবং কলকাতায় ইংল্যান্ড বনাম পাকিস্তান ১১ নভেম্বর হবে।

আরও পড়ুন : দীপাবলির দিন পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ, সূচি বদলের অনুরোধ

বিশ্বকাপের লিগ পর্যায়ের খেলা এখন ১১ নভেম্বরের পরিবর্তে ১২ নভেম্বর বেঙ্গালুরুতে নেদারল্যান্ডস বনাম ভারতের খেলার মাধ্যমে শেষ হবে। 

১৫ অক্টোবর শুরু হতে যাচ্ছে ৯ দিনব্যাপী নবরাত্রি উৎসব। তাই সেদিন নির্ধারিত থাকা ভারত-পাকিস্তান ম্যাচের সূচি পরিবর্তনের জন্য ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) কাছে প্রস্তাব করেছিলো আহমেদাবাদ পুলিশ। সেই সাথে বিসিসিআইয়ের কাছে বিশ্বকাপে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের সূচিতে পরিবর্তনের অনুরোধ করেছিল পশ্চিমবঙ্গের রাজ্য ক্রিকেট সংস্থা-সিএবি। কারণ ওই দিন কলকাতায় দীপাবলি উৎসব। এরপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিলো ক্রিকেট বিশ্বকাপের সূচিতে পরিবর্তন করতে যাচ্ছে আইসিসি।

দুটি বড় ইভেন্ট একইদিনে হলে নিরাপত্তাজনিত জটিলতা সৃষ্টি হতে পারে তাই সূচি পরিবর্তনের অনুরোধ করা হয়েছিলো।

 

একাত্তর/পিএজে/কেএসএইচ

ভারতের রূপকথার গল্পের ট্র্যাজেডির শেষে অস্ট্রেলিয়ানরা মহাকাব্য লিখে ওয়ানডে বিশ্বকাপ নিজেদের করে নিয়েছে। টানা ১০ ম্যাচ জয়ের পর ভারত কেবল হারল একটি ম্যাচে! সেই হারই তাদের বানিয়ে দিল রানারআপ। টানা নয়...
গেলো বছর ২২ নভেম্বর এই টুইটটা করেন প্যাট কামিন্স। ঠাসা শিডিউলে চাপ কমাতে আইপিএলের মতো টুর্নামেন্ট থেকে সরিয়ে নেন নিজেকে। লক্ষ্য একটাই দেশের জন্য ক্যাবিনেটে আরও আরও অনেক ট্রফি চাই। 
ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারি নীল রঙ ধারণ করেছে। প্রিয় দলের জার্সি গায়ে গ্যালারিতে হাজির হয়েছেন প্রায় সোয়া লাখ দর্শক।
১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ তে ওয়ানডে ক্রিকেটে বিশ্বকাপের শিরোপা জেতার পর ২০২৩ সালের চলতি আসরে ষষ্ঠ বারের মতো শিরোপার স্বাদ নিলো অস্ট্রেলিয়া।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর