পিএসজিতেই থাকছেন এমবাপে

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৯:০৩ পিএম

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে যাচ্ছেন না ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপে। এই গ্রীষ্মেও পিএসজি জার্সি গায়ে মাঠে নামছেন তিনি।  

ক্লাবটির প্রেসিডেন্ট নাসের আল খেলাইপি জানিয়েছেন, ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে ২০২৩-২৪ সেশনে পিএসজির সাথেই থাকবেন। 

পিএসজির সাথে ২৪ বছর বয়সী এ ফুটবলারের সম্পর্ক ভালো যাচ্ছে না, বেশ কিছুদিন ধরে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল।

এমবাপে জানিয়েছিলেন, ২০২৪ সালের পর পিএসজির সাথে তার চুক্তি বাড়ানোর কোনো ইচ্ছা নেই। 

তবে এখন মনে হচ্ছে কমপক্ষে আরও একটি মৌসুম তিনি পিএসজিতে থাকবেন। 

এর আগে ক্লাবটি তাকে এশিয়া সফরের স্কোয়াড থেকে বাদ দেয়, ফলে তার পিএসজি ছেড়ে চলে যাওয়া প্রায় নিশ্চিত বলে মনে হচ্ছিল। তবে শেষ পর্যন্ত ক্লাব প্রেসিডেন্ট জানান, এমবাপে থাকবেন এবং তার চুক্তির শেষ বছরটি সম্পূর্ণ করবেন।

আরও পড়ুন : ইনজুরি থেকে ফেরার মিশনে তামিম

গোল ডট কমের তথ্য মতে, এমবাপে প্যারিসে আরও এক বছর থাকার সিদ্ধান্তের অর্থ হল তিনি ২০২৪ সালের গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসাবে রিয়াল মাদ্রিদে চুক্তিবদ্ধ হতে চলেছেন। 


একাত্তর/পিএজি 

স্প্যানিশ তারকা ফেরান তোরেসের উড়ন্ত পারফর্ম্যান্সে অবশেষে চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ের মুখ দেখল চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন- পিএসজি। রোববার রাতে ঘরের মাঠের দল ব্রেস্তকে ১-০ ব্যবধানে হারিয়ে...
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনকে বিশ্বমুকুট এনে দেওয়া মহানায়ক ফেরান তোরেসকে এবার ছিনিয়ে নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বার্সেলোনা থেকে ২৬ বছর বয়সী এই...
দলবদলের বাজারে আবারও বার্সেলোনার ডেরায় বড় ধরনের থাবা বসাল ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন! ন্যু ক্যাম্প ছেড়ে প্যারিসের দ্য প্রিন্সেসে পাড়ি জমানোর একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন স্প্যানিশ...
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। 
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে নিজের প্রথম ভাষণে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা এবং প্রধান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ভাষণে গুরুত্ব পাবে দীর্ঘায়িত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।...
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আবারও বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর