ইনজুরি থেকে ফেরার মিশনে তামিম

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৮:০৪ পিএম

কোমরের সঙ্গে দশ কেজি ওয়েট প্লেট লাগিয়ে ইনজুরি থেকে ফেরার মিশনে নেমেছেন তামিম ইকবাল। সাবেক অধিনায়কের পুনর্বাসন প্রক্রিয়া চোখে চোখেই রাখছেন বিসিবির ফিজিও বায়েজিদ। যদিও, মিরপুরে থেকেও হাথুরুর সঙ্গে তামিমের দেখা হয়নি... মাঠে মাহমুদউল্লাহ রিয়াদকে পেয়েও কথা বলার প্রয়োজন মনে করেনি বাংলার হেড কোচ। এশিয়া কাপের স্কোয়াড নিয়ে তার ভাবনা জানিয়ে দিয়েছেন নির্বাচকদের।

হঠাৎ করেই তামিমের ছন্দপতন, আবারো ফোকাসে ফেরার মিশন। ইনজুরি কাটাতে দশ কেজি ওজনের প্লেট নিয়ে ভিন্ন ত্বরীকায় খান সাহেবের রিহ্যাব। সাবেক অধিনায়কের ফিরে আসার তাড়না হাথুরুর চোখে পড়লো না। ঠিক যেমন, মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গেও কথা হয়নি চণ্ডিকা হাথুরুসিংহের। একজন আরেকজনকে এড়িয়ে যাওয়ার মানসিকতাই ফুটে উঠেছে ওদের চলনে বলনে।

ক্রিকেট পাড়ায় ওপেন সিক্রেট, মাহমুদউল্লাহকে নাকি কোনোভাবেই ওয়ানডে স্কোয়াডে চান না হেড কোচ। বৃহস্পতিবার প্র্যাকটিসের ফাঁকেই আবারো নিজের ভাবনা তিন নির্বাচকের কাছে তুলে ধরেছেন লঙ্কান মাস্টার মাইন্ড।

যদিও, রিয়াদ ফিরতে চান, তাইতো লম্বা সময় নেটে ঘাম ঝড়িয়ে... এরপর বোলিং প্র্যাকটিসটা করেছেন হেরাথের দিক নির্দেশনায়। স্পিনারদের লাইন লেন্থ আরো নিখুঁত করতে ভিন্ন আঙ্গিকে রঙ্গনার প্র্যাকটিস।

কার ডেলিভারিটা পিচের কোথায় পড়ছে সাথে সাথে সেই জায়গাটা মার্ক করা হচ্ছে। এভাবেই একের পর এক বল ছুড়ে গেছেন মিরাজ তাইজুলরা। এরপর কে কতটা ভালো করলো, তা কাগজে তুলে রাখলেন, পাশাপাশি বোলারদেরও অবস্থাটা বুঝিয়ে দিয়েছেন রঙ্গনা হেরাথ।

হেরাথ স্পিনারদের নিয়ে, হাথুরু সময় কাটিয়েছেন ব্যাটারদের সঙ্গে। তরুণ তানজিদ তামিম আর নাজমুল শান্তকে দিয়েছেন নানা টিপস। বিশেষ করে শান্তর ব্যাটিং নিয়ে যেন বেশ সিরিয়াস বাংলার হেড কোচ। সমস্যার সমাধান, নিজেই শ্যাডো করে দেখিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: ক্রিকেট বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু ২৫ আগস্ট থেকে

বাহাতির হেড পজিশন পছন্দ হচ্ছিলো না চণ্ডিকার। ফ্রন্ট ফুটে ডিফেন্স কিংবা ড্রাইভের সময় আরেকটু সামনে ঝুঁকে গিয়ে খেলতে বলছেন এই মাস্টার মাইন্ড।


একাত্তর/আরএ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি নিয়ে আবারও নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। সাবেক তারকা ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে গঠিত এই কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা...
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর