মালয়েশিয়ায় হাইওয়েতে উড়ান বিধ্বস্ত, নিহত ১০

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১০:৪৪ এএম

মালয়েশিয়ায় একটি হাইওয়ের ওপর একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর ১০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার উড়োজাহাজটি রাজধানী কুয়ালালামপুরের পশ্চিমে ল্যাংকাউই থেকে সেলাঙ্গোর যাচ্ছিল।

মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিচক্র্যাফ্ট জেটটিতে ছয়জন যাত্রী ও দুইজন ক্রু ছিলেন।

সেলাঙ্গর পুলিশ প্রধান হুসেইন ওমর খান বলেছেন, উড়োজাহাজটির এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

তিনি জানান, কোন জরুরি কল ছিল না এবং বিমানটিকে অবতরণের ছাড়পত্র দেয়া হয়েছিল। তদন্তকারীরা বিমানের ব্ল্যাক বক্স খুঁজে বের করার চেষ্টা করছেন যেখানে ফ্লাইট ডেটা রয়েছে।

পরিবহন মন্ত্রী অ্যান্টনি লোক বলেছেন, আপাতত আমরা বলতে পারছি না দুর্ঘটনার কারণ কী ছিল কারণ তদন্ত চলছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা নিহতদের দেহাবশেষ শনাক্ত করছেন। 

একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, তিনি প্রকৌশলী হিসাবে সাইটে কাজ করেন। হঠাৎ তিনি একটি বিস্ফোরণ শুনতে পান। এরপর যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে গিয়ে আহত ব্যক্তিদের দেখতে পান তিনি।

আরও পড়ুন: হিমাচলে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭১

মালয়েশিয়ার বিমান বাহিনীর প্রাক্তন সদস্য মোহাম্মদ সাহমি মোহাম্মদ হাশিম এএফপিকে বলেছেন, তিনি বিমানটিকে এলোমেলোভাবে উড়তে দেখেন।

তিনি বলেন, এর কিছুক্ষণ পরেই আমি একটি বিকট শব্দ শুনতে পাই। আমি লোকেশনের দিকে এগিয়ে গেলাম এবং একটি বিমানের অবশিষ্টাংশ দেখলাম। আমি কিছুই করতে পারিনি।


একাত্তর/এসজে

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তেহরানের বাসভবনে মার্কিন-ইসরাইলি যৌথ বিমান হামলায় ক্ষয়ক্ষতির প্রথম ভিডিও চিত্র প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এক সপ্তাহব্যাপী বিশাল...
প্রকৃতির ভয়াবহ রূপ যখন হঠাৎ কোনো সতর্কবার্তা ছাড়াই আঘাত হানে, তখন বেঁচে থাকার জন্য প্রতিটি সেকেন্ড হয়ে ওঠে মহামূল্যবান। ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের সময় আধুনিক প্রযুক্তির কল্যাণে...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে ফায়ার সার্ভিসের ট্রাকের ভয়াবহ সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটে...
পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর