ঘরে বসে কোটিপতি হওয়ার লোভ, পরে সর্বস্বান্ত

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১২:০৪ পিএম

ঘরে বসেই কোটি টাকা আয়ের স্বপ্ন, কয়েকদিনেই বিনিয়োগ হবে দ্বিগুণ, কোটিপতি হতে এ ব্যবসায় যুক্ত করতে হবে; এভাবেই অনলাইনে ফিরে এসেছে এমএলএম বাণিজ্য।

এমটিএফইর প্রতারণার পর এখন জানা যাচ্ছে, অতীতেও এধরণের অ্যাপের ফাঁদে শত কোটি টাকা হারিয়েছে মানুষ। লোভের ফাঁদে পড়ে অনুমোদনহীন এমন ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলেও সেটি প্রকাশ করতে চাননা অনেকে। ফলে অনেকটা নীরবেই চলছে ভয়াবহ এসব প্রতারণা। 

শুধু এমটিএফই নয় অতীতেও বহু অ্যাপের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। ফরেন মার্কেটে বিনিয়োগ, ডলার কিংবা স্বর্ণ ক্রয়, ক্রিপ্টোকারেন্সি বা বিট কয়েন কেনা বেচার নামে এখনও অনলাইনে সক্রিয় এমন শত শত অ্যাপ। ঘরে বসে লাখ লাখ টাকা আয়ের লোভ দেখিয়ে চলছে মানুষের টাকা হাতিয়ে নেয়া। এসব অ্যাপের ফাঁদে পা দিচ্ছে  দেশের প্রান্তিক এলাকার মানুষ। 

বিশ্লেষকরা বলছেন, এসব অ্যাপের প্রতারণার দায় এড়াতে পারে না প্রশাসন। 

image


সূত্র জানিয়েছে, এমন শত শত অ্যাপ দেশের প্রত্যন্ত এলাকা পর্যন্ত তাদের প্রতারণার জাল বিছিয়ে রেখেছে। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সূচকের ওঠানামা, আর বিনিয়োগের সার্বিক চিত্র, প্রতিদিনের আয়ের চমক দেখিয়ে মানুষকে আকৃষ্ট করাই তাদের কাজ। 

ক্রিপ্টোকারেন্সি, স্বর্ন,  বিট কয়েন বা ফরেক্সমার্কেটে বিনিয়োগের কথা বলে এখনও সক্রিয় বাইবিট, বাইন্যান্স, মোবিক্রিপ্ট, ফিনটোচ, গোল্ড কয়েন, হিলটন মেটা, ক্রাউন ওয়ান নামের শত শত অ্যাপ। 

ভুক্তভোগীদের অভিযোগ, এমটিএফই নামের অ্যাপটি বিদেশ থেকে পরিচালিত হলেও এর দেশীয় চক্রটির পেছনে রাজনৈতিক মদদ ছিলো। 

image


কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার এম এ মাসুম বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শত শত কোটি টাকা লোপাটের এ ঘটনায় দায় এড়াতে পারেনা বাংলাদেশ ব্যাংকসহ নজরদারি সংস্থাগুলো। 

এদিকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান বলেন, প্রতারণায় জড়িত এই অ্যাপগুলোর কর্মকাণ্ড নিয়ে তারা তদন্তে নেমেছে।

অবৈধ এসব অ্যাপ বন্ধে দ্রুত বিটিআরসির ভূমিকার কথাও বলছেন সংশ্লিষ্টরা।


একাত্তর/এসি

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য এবং বাজারে সরবরাহকৃত নমুনা নোট ব্যবহার করে প্রতারণা ও অবৈধ কার্যক্রম সম্পর্কে সর্বসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। 
অতিথি ডটকম নামের একটি অনলাইন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এমএলএম বাণিজ্যের অভিযোগ উঠেছে। একটি অ্যাপ রেজিস্ট্রেশনের নামে সারাদেশে প্রায় বিশ হাজার গ্রাহকের কাছ থেকে টাকা হাতিয়ে...
বাংলাদেশ ব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণার ফাঁদ পেতেছে ‘ওয়েলএক্স পে’ নামের অনলাইন প্ল্যাটফর্ম। বাংলাদেশে মাইক্রোসফটের সাবেক প্রধান সোনিয়া বশীর কবীরকে প্রতিষ্ঠাতা বলে ভুয়া দাবিও করেছে সংস্থাটি।
হীরা বা ডায়মন্ডের অলংকার কেনার ক্ষেত্রে প্রতারণা এড়াতে সারাদেশের ক্রেতাদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর