পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৫ পিএম

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ২৮ ঘণ্টা পর নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

মঙ্গলবার দুপুর একটার সময় চরআফড়া এলাকা থেকে কুদ্দুসের মরদেহ উদ্ধার করা হয়।  এর আগে, সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে হাবাসপুর ইউনিয়নের চরপাড়া এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে

নিহত কুদ্দুস মণ্ডল পাংশা উপজেলার হাবাসপুর চরপাড়া গ্রামের মৃত উজির মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। ওই নৌকায় কুদ্দুস মণ্ডলসহ ১১ জন কৃষক পদ্মা নদীর চরে কাজ করতে যাচ্ছিলেন। কিন্তু নদীতে ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়। অন্য ১০ জন সাঁতরে তীরে চলে এলেও কুদ্দুস নদীর তীরে আসতে পারেননি।

খবর পেয়ে পাংশা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, নৌকা ডুবে কৃষক নিখোঁজের খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে ২৮ ঘণ্টা পর মরদেহটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর