মেক্সিকোতে হারিকেন ওটিসের তাণ্ডবে নিহত ২৭

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৬:০৭ পিএম

মেক্সিকোতে আঘাত হানা অন্যতম শক্তিশালী হারিকেন ওটিসের তাণ্ডবে অন্তত ২৭ জন নিহত হয়েছেন ও চারজন এখনও নিখোঁজ রয়েছেন। বুধবার ৫ মাত্রার ঝড়ের শক্তি নিয়ে হারিকেন ওটিস আকাপুলকোতে আছড়ে পড়ে।

বৃহস্পতিবার দেশটির সরকার  জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলের অবকাশযাপন কেন্দ্র আকাপুলকোতে ওটিসের কারণে হওয়া ক্ষয়ক্ষতি বেশ কয়েক বিলিয়ন ডলারে দাঁড়াবে। খবর রয়টার্স’র।

জলোচ্ছ্বাসে শহরের রাস্তাগুলো প্লাবিত হয়, গাড়ি তলিয়ে যায়। প্রবল ঝড়ে বহু বাড়ি ও হোটেলের ছাদ ক্ষতিগ্রস্ত হয়। সড়ক, বিমান ও টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়। হারিকেনটি প্রায় ৯ লাখ বাসিন্দার শহরজুড়ে ব্যাপক ধ্বংসের চিহ্ন রেখে যায়।

মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেছেন, ‘আকাপুলকোর পরিস্থিতি বিপর্যয়কর।’

তিনি জানান, চারজন এখনও নিখোঁজ রয়েছেন। তারা নৌবাহিনীর সদস্য বলে ধারণা করা হচ্ছে।

ওটিস ঘণ্টায় ২৬৬ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে মেক্সিকোর দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যায়। এতে ওই এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়।

রয়টার্স জানায়, ওটিস প্রশান্ত মহাসাগরের উপকূলে এসে অপ্রত্যাশিত দ্রুতগতিতে শক্তি সঞ্চয় করে প্রবল হারিকেনে রূপ নেয়, এর বাতাসের তোড়ে বড় বড় গাছ শিকড়সহ উপড়ে পড়ে, পুরো আকাপুলকো শহরজুড়ে আবর্জনা ছড়িয়ে পড়ে।

জলোচ্ছ্বাসে শহরের হাসপাতালগুলোও তলিয়ে যায়। নাজুক পরিস্থিতির কারণে কয়েকশ রোগীকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়।

মেক্সিকো সরকার দুর্গত অঞ্চলটিতে জরুরী অবস্থা ঘোষণা করেছে। কিন্তু ২৭ জনের মৃত্যু কীভাবে হয়েছে সে বিষয়ে তেমন তথ্য দেয়নি এবং আরও কতজন আহত হয়েছে তা জানায়নি।

 

একাত্তর/জো
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ ক্যাম্পাসের অতিপরিচিত ছাত্রাবাস এলাকা 'সত্য নিকেতনে' একটি ছয়তলা ভবন হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক বিপর্যয়ে...
হিমবাহ ধসের পর সুনামি সদৃশ ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের ত্রিশূলী উপত্যকায় ২,৫০০টিরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গত ২৬ আগস্ট আঘাত হানা এই প্রাকৃতিক দুর্যোগের উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী প্লাবনের ভয়াবহতা আর একের পর এক অবকাঠামো ধসে পড়ার ভিডিও পুরো বিশ্বকে শিউরে তুলেছে। চোখের পলকে বিশাল সব ভবন নদীর তোড়ে ভেঙে পড়া, শহর ভেসে যাওয়া আর শত শত মানুষের মৃত্যুতে...
মৃত্যুর উপত্যকাতেও অলৌকিক ঘটনা ঘটে! প্রলয়ঙ্করী বন্যায় ভেসে যাওয়া নেপালের ধ্বংসস্তূপ থেকে ঠিক যেন এক টুকরো অলৌকিক ছিনিয়ে আনলেন উদ্ধারকারীরা। বন্যায় লন্ডভন্ড রসুয়া জেলায় কাদা আর পাথরের থকথকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর