টঙ্গীতে বিআরটিসির দোতলা বাসে অগ্নিসংযোগ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০১:২১ পিএম

গাজীপুরের টঙ্গীতে বিআরটিসির একটি দোতলা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলাকালে সকাল সাড়ে ১০টায় টঙ্গীর চেরাগআলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা হরতাল চলাকালে চেরাগআলী মার্কেটের সামনে কে বা কারা ঢাকাগামী বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসের কিছু অংশ পুড়ে গেছে। 

তারা জানান, বাসটি সেখানে যাত্রীর জন্য অপেক্ষা করছিল। কয়েকজন যাত্রী বাসের ভেতরে থাকলেও আগুন লাগতে দেখে দ্রুত নেমে পড়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জানান, বাসের দোতলায় তিন-চারজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কেউ আগুন দিয়ে থাকতে পারে বলে বাসটির চালক জানিয়েছেন। পুলিশ তদন্ত করে দেখছে এবং এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

একাত্তর/জো
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
মাদারীপুর জেলায় মানবপাচার ঠেকাতে পুলিশের বিশেষ মনিটরিং সেল উদ্বোধন করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্যে সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় প্রতিপক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর