ভেনিসে পর্যটক কমাতে নতুন বিধি-নিষেধ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০২:৪৩ পিএম

বিশ্বজুড়ে পর্যটকদের অন্যতম জনপ্রিয় গন্তব্যের নাম ভেনিস। ইতালির এই শহরে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় করেন। এ কারণে ভেনিস শহরে অর্থনীতির প্রধান উৎসও পর্যটন। কিন্তু সাম্প্রতিক সময়ে এই শহরে পর্যটকের ভিড় এতোটাই বেড়ে গেছে যে, তাতে তিতিবিরক্ত শহরটির কর্তৃপক্ষ। 

তাই সেখানে গণপর্যটনের ওপর কিছু বিধিনিষেধ জারি করেছে ভেসনিস কর্তৃপক্ষ। বলেছে, শহরের ওপর গণপর্যটনের প্রভাব কমাতে লাউডস্পিকার এবং ২৫ জনেরও বেশি লোকের দল নিষিদ্ধ করতে চলেছে। এক বিবৃতিতে জানিয়েছে শহর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নিয়ম জুন থেকে কার্যকর হবে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভেনিসে নিষিদ্ধ হচ্ছে বেশি সদস্যের পর্যটক দল। শহরটিতে উচ্চ আওয়াজের যন্ত্রের ব্যবহার ও ২৫ জনের বেশি সদস্যের দল নিষিদ্ধ করতে যাচ্ছে স্থানীয় প্রশাসন। আগামী বছরের জুন থেকে নতুন এ নীতিমালা কার্যকর হবে।

স্থানীয়ভাবে বিভ্রান্তকর ও বিরক্তিকর পরিস্থিতি এড়াতে পর্যটকদের বড় দলের পাশাপাশি নিষিদ্ধ করা হবে উচ্চ শব্দ উৎপাদন করে এমন যন্ত্রের ব্যবহার। সম্প্রতি এই দর্শনীয় শহরে পর্যটকের ঢল নেমেছে। এতে স্বাভাবিক জনজীবন ও পরিবেশ হুমকির মুখে পড়েছে। ধ্বংসের মুখে পড়েছে ঐতিহ্যবাহী এলাকাগুলো।

ভেনিসের নিরাপত্তা কর্মকর্তা এলিসাবেটা পেস বলেন, শহরটির ঐতিহাসিক স্থানগুলো রক্ষণাবেক্ষণের লক্ষ্যে নতুন নীতিমালা বাস্তবায়ন করা হবে। মাত্র ২ দশমিক ৭ বর্গ মাইলে এ শহরে ২০১৯ সালে এক কোটি ৩০ লাখ পর্যটক পা রাখেন। সামনের বছরগুলোতে এ সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। 

ফলে সেখানে পর্যটকদের আধিক্য কমাতে নতুন নীতিমালা গৃহীত হচ্ছে বলে জানিয়েছে ভেনিসের পর্যটন কর্মকর্তারা। অন্যদিকে গণ-পর্যটনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউনেস্কো। দৃষ্টিনন্দন শহরটিকে ‘ঝুঁকিপূর্ণ ঐতিহ্যবাহী পর্যটন স্থান’ হিসেবে চিহ্নিত করার কথাও বলছে তারা।

এআর
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
আগামী ২ জুন ইতালির প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে রাজধানী রোমে মাঝরাতে চলছিল জমকালো প্যারেডের প্রস্তুতি ও মহড়া। কিন্তু এক ট্রাফিক পুলিশ অফিসারের অতি-উৎসাহে সেই মহড়া মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ...
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের রেশ সাইপ্রাসে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দেশটিকে রক্ষায় একটি যুদ্ধজাহাজ (ফ্রিগেট) পাঠাচ্ছে ইতালি।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর