‘নীরবতা’ ভেঙে ইসরাইলি চক্রান্তের নিন্দা জানালো সৌদি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৮:১৯ পিএম

গাজা যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো নীরবতা ভাঙল সৌদি আরব। অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘নাকবা’ অর্থাৎ ফিলিস্তিনিদের জোরপূর্বক বহিষ্কারের যে চক্রান্ত করছে ইসরাইল তার নিন্দা জানিয়েছে রিয়াদ।

বুধবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরাইলের এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। খবর আল মায়াদিনের। 

সম্প্রতি গাজার জনগণকে বাস্তুচ্যুত করে নতুন ইহুদি বসতি গড়ে তোলার জন্য গাজা পুনর্দখল করার আহবান জানান ইসরাইলের মন্ত্রী ইতামার বেন জাভির এবং বেজালেল স্মোট্রিচ। 

বিবৃতিতে ইসরাইলের দুই মন্ত্রীর চরমপন্থি বক্তব্যকে রিয়াদ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করে এর নিন্দা জানিয়েছে। 

সৌদি আরব বলছে, ইসরাইলের সরকারের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য-বিবৃতি দেয়া হয়েছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক।

 

সংশ্লিষ্টরা বলছেন, গাজা যুদ্ধের তিন মাস পার হতে চললেও এতোদিন নীরব ছিলো সৌদি আরব। তবে এই বিবৃতির মাধ্যমে গাজা ইস্যুতে সেই নীরবতা ভাঙলো রিয়াদ।

এর আগে গত রোববার ইসরাইলি মন্ত্রী স্মোটরিচ বলেছিলেন, গাজার ২০ লাখ মানুষের মধ্যে যদি দুই লাখ রাখা হয় আর সবাইকে বহিষ্কার করা হয় তাহলে গাজা কখনো ইসরাইলের জন্য হুমকি হয়ে উঠবে না। এর একদিন পর আরেক মন্ত্রী বেন জাভির অতীতে গাজায় বসবাসরত ইহুদি নাগরিকদের আবার গাজায় ফেরার আহবান জানান।

এই দুই মন্ত্রীর এমন বক্তব্যের পরপরই বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। 

গাজার হামাস সরকার এই বক্তব্যকে অবাস্তব কল্পনা বলে উল্লেখ করেছে। 

নাকবা অর্থ “দুর্যোগ”, যা দিয়ে ১৯৪৮ সালে সংঘটিত ফিলিস্তিন যুদ্ধের সময় ফিলিস্তিনি আরবদের দেশত্যাগকে বোঝানো হয়। সে সময় সাত লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুহারা হয়েছিলেন। এছাড়াও নাকবা দ্বারা যুদ্ধ এবং ১৯৪৭ সালের ডিসেম্বর থেকে ১৯৪৯ সালের জানুয়ারি পর্যন্ত ফিলিস্তিনিদের ওপর প্রভাব ফেলা ঘটনাবলীকেও বোঝানো হয়।

আরবিএস
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক নজিরবিহীন ও রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির প্রধান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় সৌদি আরবের অভ্যন্তরীণ...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ও রক্তক্ষয়ী হামলার ছবি-ভিডিও ধারণ করায় দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে একাধিক আমেরিকান নাগরিক...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর