ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের পদত্যাগ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৬:৩৯ পিএম

ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন পদত্যাগ করেছেন বলে গণমাধ্যমের এক খবরে বলা হয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক সাক্ষাতের পর পদত্যাগের কথা জানালেন তিনি।

বোর্নের পদত্যাগ সম্পর্কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলছেন, প্রধানমন্ত্রী হিসেবে সাহস, প্রতিশ্রুতি ও সংকল্পের পরিচয় দিয়েছেন বোর্ন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এলিসি প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বোর্ন এই পদে দায়িত্ব পালন করবেন। তার উত্তরসূরি হিসেবে কাকে নিযুক্ত করা হবে সে বিষয়ে এখনও জানা যায়নি।

এলিজাবেথ বোর্নকে ২০২২ সালের মে মাসে ফরাসি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। তিনি ছিলেন ফ্রান্সের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

আগামী জুনে নির্বাচন সামনে রেখে তার মন্ত্রীসভায় রদবদল করতে চাচ্ছেন ম্যাক্রোঁ। তার সরকার ডিসেম্বরে অভিবাসন আইনের একটি গুরুত্বপূর্ণ অংশে একটি উল্লেখযোগ্য পরাজয়ের সম্মুখীন হয়েছিল, যা ব্যাপকভাবে সংকট সৃষ্টি করে।

ম্যাক্রোঁর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের তিন বছর বাকি থাকায় বিশ্লেষকরা বলছেন, বিতর্কিত নীতি এবং আইনি পরাজয়ের জন্য ধারাবাহিক প্রতিবাদের পরে তার সরকারের রাজনৈতিক প্রেরণা পুনরুজ্জীবিত করার জন্য মন্ত্রীসভায় এসব রদবদল করা প্রয়োজন ছিলো।

 

একাত্তর/জো
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি একজন মার্জিত, কঠোর পরিশ্রমী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অথচ সেই কিয়ার স্টারমারই আধুনিক রাজনৈতিক জনমত জরিপের ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে অপছন্দের প্রধানমন্ত্রী...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর