বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৯:৩৯ এএম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশে চলমান বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।

মঙ্গলবার (১৩ জুলাই) প্রকাশিত এ প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল আযহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা এবং দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগে আরোপিত বিধিনিষেধ ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬ টা পর্যন্ত শিথিল করা হয়েছে। 

আরও পড়ুন: যে পাঁচ কারণে শিথিল হলো কঠোর বিধিনিষেধ

এরপর ২৩ জুলাই সকাল ৬ টা থেকে ৫ আগস্ট রাত ১২ টা পর্যন্ত প্রজ্ঞাপনে উল্লেখিত ২৩ দফা বিধিনিষেধ বজায় থাকবে বলেও জানানো হয়েছে। 

তবে, বিধিনিষেধ শিথিল থাকা অবস্থায় জনসাধারণকে সতর্ক থাকা এবং মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। 

আরও পড়ুন: ঈদে গাড়ির চাকা ঘুরবে, খোলা থাকবে শপিংমল

করোনা ভাইরাসের বিস্তার রোধে গত ১ জুলাই থেকে দেশব্যাপী এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। পরে এ বিধিনিষেধের সময়সীমা ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। এসময় জরুরি পরিসেবা ছাড়া সব ধরনের সরকারি ও বেসরকারি অফিস, শিল্প কলকারখানা, গণপরিবহন ও ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। 

তবে, ২১ জুলাই পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে পশুর হাট পরিচালনা, জনগণের চলাচল ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক করতে এ বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নেয় সরকার। 


একাত্তর/এসজে 

উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে সাতজন উপসচিব হিসেবে বর্তমানে বিদেশের বিভিন্ন মিশনে কর্মরত আছেন। 
দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গুম তদন্ত কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মেয়াদ শেষ হয়ে গেলেও আওয়ামী লীগের নেতাকর্মী বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করে অভিযোগ আসা অব্যাহত রয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর