স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় মহড়ায় নামছে ন্যাটো

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৯:৩২ পিএম

স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। আগামী সপ্তাহ থেকে এই মহড়া শুরু হবে। মাসব্যাপী এই মহড়ায় অংশ নেবে কমপক্ষে ৯০ হাজার সেনা।

জোটের শীর্ষ কমান্ডার জেনারেল ক্রিস ক্যাভোলি জানান, আঞ্চলিক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই এ মহড়া পরিচালনা করা হবে। রাশিয়ার যে কোনো হামলা মোকাবিলার প্রস্তুতি নেয়া হবে।

ন্যাটো জানায়, ৫০টির বেশি বিমানবাহী রণতরী মহড়ায় অংশ নেবে। থাকছে ৮০টির বেশি জঙ্গিবিমান, কপ্টার ড্রোন ও কমপক্ষে এগারশ’ যুদ্ধযান। এতে ন্যাটো ছাড়ও সুইডিশ সেনারা অংশ নিবে।

ন্যাটো কমান্ডার ক্রিস ক্যাভোলি বলেন, ইউরোপে, বিশেষত বাল্টিক রাষ্ট্রগুলোতে এবছর মে মাসজুড়ে চলবে স্টিডফাস্ট ডিফেন্ডার শীর্ষক এ মহড়া। বাল্টিক রাষ্ট্রেই রুশ হামলার ঝুঁকি সবচেয়ে বেশি বলে মনে করা হয়।

তিনি আরও বলেন, রাশিয়ার হামলা হলে কীভাবে এর জবাব দেয়া হবে তা নিয়ে কয়েক দশক ধরে প্রথম যে প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি করেছে সেটিরই মহড়া চালিয়ে দেখা হবে।

একই ধরনের এমন মহড়া ‘রিফরজার’ সবশেষ চালানো হয় ১৯৮৮ সালে স্নায়ুযুদ্ধের সময়। তাতে অংশ নিয়ে ছিল ১,২৫,০০০ সেনা এবং ২০১৮ সালে ট্রাইডেন্ট জাঙ্কচার মহড়ায় অংশ নিয়েছিল ৫০ হাজার সেনা।

স্টিডফাস্ট ডিফেন্ডার মহড়ার দ্বিতীয় পর্বে ন্যাটোর পূর্বপ্রান্তে পোল্যান্ডে ন্যাটোর ‘কুইক রিঅ্যাকশন ফোর্স’ মোতায়েনের দিকে বিশেষ দৃষ্টি দেয়া হবে। এরিমধ্যে সেখানে সেনা পাঠানোর কথা বলেছে জার্মানি।

এআরএস
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর