যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে হিজবুল্লাহর না

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৮:৫৭ পিএম

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতিতে যাওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। 

লেবাননের কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধি হিজবুল্লাহকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু হিজবুল্লাহ বলেছে মার্কিন প্রস্তাবের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, আগে গাজা যুদ্ধ বন্ধ হতে হবে, এরপরই কেবল রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের বিষয়টি সামনে আসতে পারে।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমগুলো বলছে, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির মাধ্যমে লেবানন সীমান্তবর্তী ইহুদি উপশহরগুলোর বাসিন্দাদের ফিরে আসার পরিবেশ তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত লেবানন সীমান্তে যুদ্ধবিরতি সম্ভব হবে না।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন ও গণহত্যা শুরুর পর থেকেই ইসরাইলের বিরুদ্ধে অনানুষ্ঠানিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হিজবুল্লাহ। 

বিশ্লেষকরা বলছেন, গাজার হামাস যোদ্ধাদের ওপর চাপ কমাতে ইসরাইলের উত্তরাঞ্চলে নিয়মিত হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এতে সংগঠনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু তাতেও লাভ হয়নি ইসরাইলের, বরং লেবানন সীমান্তবর্তী ইহুদি উপশহরগুলো প্রায় ফাঁকা হয়ে গেছে। হিজবুল্লাহর ভয়ে ওইসব অঞ্চলে ইসরাইলি বাসিন্দারা ফিরছে না। 

সবশেষ ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ হারজি হালেভি জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের সাথে তেল আবিবের যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।  

অন্যদিকে হিজবুল্লাহর পক্ষে থেকে বলা হয়েছে, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করতে হিজবুল্লাহর সামরিক শাখা পুরোপুরি প্রস্তুত রয়েছে।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর