বাটার চিকেন-ডাল মাখানি উঠলো আদালতে

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:৫৮ পিএম

সারা পৃথিবীতে ভারতীয় খাবার বললে প্রথম যে নামটি আসে তা হলো বাটার চিকেন। দ্বিতীয়টি ডাল মাখানি। পৃথিবীজোড়া পরিচিত এই খাবার দুটো নিয়ে ঠোকাঠুকি গড়িয়েছে এবার আদালত পর্যন্ত।

ভারতের রাজধানী নয়াদিল্লির দুই রেস্তোরাঁ খাবার দুটির আবিষ্কারের কৃতিত্ব নিয়ে লড়াই শুরু করেছে। এই খাবারের স্রষ্টা কে? মূলত ঝামেলা বেধেছে সেই প্রশ্নে। যা গড়িয়েছে দিল্লি হাইকোর্ট পর্যন্ত।

এক পক্ষে আছে দিল্লির অন্যতম পুরনো মোতি মহল রেস্তোরাঁ। অন্য পক্ষে আছে তুলনামূলক নতুন দরিয়াগঞ্জ রেস্তোরাঁ। দুটিই দিল্লির দুই নামী রেস্তোরাঁ চেইন। আদালতের দ্বারে গিয়েছে মোতি মহল রেস্তোরাঁ। হাইকোর্টে দরিয়াগঞ্জ রেস্তরাঁর বিরুদ্ধে মামলা করেছে তারা। খবর এনডিটিভির।

মোতি মহলের দাবি এই রেসিপি আবিষ্কারের কৃতিত্ব তাদের প্রতিষ্ঠাতা প্রয়াত কুন্দললাল গুজরাল। মোতি মহল বলছে, গত শতকের তিনের দশকে বর্তমান পাকিস্তানের পেশাওয়ারে প্রথম রেস্তোরাঁ খোলার সময় কুন্দললাল গুজরালই এই খাবার আবিষ্কার করেন। দেশভাগের পর রেস্তোরাঁটি দিল্লিতে স্থানান্তর করা হয়।

মোতি মহলের দাবি দরিয়াগঞ্জ নিজেদের এই খাবার আবিষ্কারের মিথ্যা দাবি করছে। গুজরাল পরিবার দুই কোটি রুপি ক্ষতিপূরণও দাবি করছে।

এদিকে মোতি মহল আদালতে মামলা করে সঙ্গে দুই হাজার ৭৫২ পাতার নথি জুড়ে দিয়েছে। দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব নারুলার বেঞ্চে মামলাটি উঠেছে। এক মাসের মধ্যে দরিয়াগঞ্জ রেস্তোরাঁকে লিখিতভাবে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন আদালত। মোতি মহলের ব্যবস্থাপনা পরিচালক মণীশ গুজরাল বলেন, কেউ কারো উত্তরাধিকার কেড়ে নিতে পারে না। আমাদের পিতামহ যখন পাকিস্তানে ছিলেন, তখন তিনি এই রান্না আবিষ্কার করেন।

তবে মোতি মহলের অভিযোগ মানতে নারাজ দরিয়াগঞ্জ। ২০১৯ সালে প্রতিষ্ঠিত এই রেস্তোঁটির দাবি, তাদের পারিবারিক সদস্য প্রয়াত কুন্দন লাল জগ্গির সঙ্গে কুন্দনলাল গুজরালের যৌথ অংশীদারত্ব ছিলো।

১৯৪৭ সালে দিল্লিতে গুজরালের সঙ্গে মিলেই রেস্তোরাঁ খুলেছিলেন জগ্গি। দুজনই ছিলেন পেশাওয়ারের মানুষ। রেস্তোরাঁ দুজন মিলেই চালাতেন। খাবারটি সেখানেই আবিষ্কার হয়েছিলো। সে কারণে খাবারটির আবিষ্কর্তা হিসাবে নিজেদের দাবি করার অধিকার তাদেরও আছে।

দরিয়াগঞ্জ তাদের এই দাবির সপক্ষে প্রমাণ হিসাবে বহু পুরোনো হাতে লেখা একটি অংশীদারিত্বের নথি দেখিয়েছে। যা ১৯৪৯ সালে নিবন্ধিত।

তবে মোতি মহল বলছে, দরিয়াগঞ্জ দেখাতে চাইছে মোতি মহলের সঙ্গে তাদের কোনো সংযোগ রয়েছে। কিন্তু বাস্তবতা তা নয়। মোতি মহলের সঙ্গে নিজেদের নাম জড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে দরিয়াগঞ্জ।

দিল্লির হাইকোর্টে গত সপ্তাহে মামলার শুনানি হয়েছে। পরবর্তী শুনানি হবে আগামী ২৯ মে।

এই মামলার খবর সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে। ভারতের সাইকৃষ্ণা অ্যান্ড অ্যাসোসিয়েটসের আইনজীবী (ইন্টেলেকচুয়াল প্রপার্টি সংক্রান্ত) অমিত দত্ত বলছেন, এটা অভিনব মামলা। সত্যিই জানি না, কে বাটার চিকেন প্রথম তৈরি করেন। আদালতের ওপর প্রচুর চাপ পড়বে।

দুই রেস্তোরাঁর এই ঠোকাঠুকি ভারতে সবার নজর কেড়েছে। ভারতের টিভি সম্প্রচারে দেখানো হচ্ছে বাটার চিকেন, ডাল মাখানির ইতিহাস। স্যোশাল মিডিয়াতেও এ দুই খাবার নিয়ে তুমুল তর্ক-বিতর্ক চলছে।

অনেক খাদ্যবিশারদরা বলেন, মূলত বেচে যাওয়া তন্দুরি মুরগীকে নানা মশলায় মাখন আর ক্রিম দিয়ে রান্না থেকেই শুরু বাটার চিকেনের। শুরু যেভাবেই হোক, সেটি কে করেছিলেন তার জবাবের জন্য আপাতত আদালতের দিকে তাকিয়ে থাকতে হবে। 

কেএসএইচ
ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা...
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে সরব থাকা কাকরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি ঘিরে রাজধানী দিল্লিতে থমথমে পরিবেশ বিরাজ করছে। কেন্দ্রীয়...
ভারতের রজধানী দিল্লির হৃদপিণ্ড কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার নির্ধারিত মিছিল শুরুর মাত্র কয়েক মিনিট আগে ককরোচ জনতা পার্টির...
শুক্রবার বিকেলে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা। সিজেপির পক্ষ...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর