আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ড. ইউনূসের জামিন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১২:৫১ পিএম

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসের জামিন মঞ্জুর করেছেন আদালত। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার  সংশ্লিষ্ট আপিল ট্রাইব্যুনালে শ্রম আইন লঙ্ঘন মামলার ৬ মাসের দণ্ড দিয়ে রায় বাতিল ও সাজা থেকে খালাস দিতে ২৫ যুক্তিতে আপিল আবেদন করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ তাদের আইনজীবী।

ড. ইউনূস অভিযোগ করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সরকারের প্রতিষ্ঠান, তাদের দিয়ে মামলা করিয়েছে সরকার। কিন্তু সরকারের পক্ষ থেকে  বলা হচ্ছে, মামলা করেছেন শ্রমিকরা, যা সঠিক নয়।

এদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী বলছেন, সরকারের ইশারায় নয় বরং শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে পহেলা জানুয়ারি গ্রামীণ টেলিকমদের শ্রমিকদের স্থায়ী না করা, ছুটি নগদায়ন না করা ও ৫ শতাংশ লভ্যাংশ না দেয়ার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় শ্রম আইনের দুই ধারায় ড. মুহাম্মদ ইউনূস সহ চারজনকে সর্বোচ্চ সাজা ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা এবং আরেকটি ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করে শ্রম আদালত।

রায়ে গ্রামীণ টেলিকমের সব শ্রমিককে তাদের ন্যায্য পাওনা ৩০ দিনের মধ্যে দিতে বলা হয়।

শ্রম আইনের ৩০৩ ধারায় সর্বোচ্চ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয় তাকে। অন্যদিকে, ৩০৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত।

চলতি বছরের শুরুর দিন ১ জানুয়ারি রায়ের জন্য ধার্য দিনে ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন। এরপর আসামিপক্ষ আপিলের শর্তে জামিন আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে পাঁচ হাজার টাকা বন্ডে এক মাসের জন্য জামিন দেন।

 

এআর
দেশে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে এবং বিচার প্রক্রিয়াকে গতিশীল করতে আরও ১২টি জেলায় ডিজিটাল জামিননামা বা ‘ই-বেইলবন্ড’ সিস্টেম চালু করা হয়েছে। এর আগে প্রথম ধাপে ১৬টি জেলায় এই প্রযুক্তিভিত্তিক সেবা...
জুলাই ঘোষণাপত্র এবং সনদের অনুষ্ঠান সব রাজনৈতিক দলকে নিয়ে সংসদ ভবন এলাকাতেই হয়েছিলো। দুটি অনুষ্ঠানেই সরকার প্রধান হিসাবে ড. ইউনূস প্রধান অতিথি ছিলেন। 
‘ভোটের গাড়ি’র প্রচারণায় রাখা ‘জনমত বাক্স’-এ নিজেদের মনের কথা লিখে জানিয়েছেন দেশের সাধারণ মানুষ। কেউ লিখেছেন ব্যক্তিগত দুঃখের কথা, কেউ চেয়েছেন হয়রানিমুক্ত জনসেবা ও রাষ্ট্রযন্ত্রের সংস্কার।
উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের জামিন হওয়ায় প্রধান বিচারপতিকে উদ্বেগের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর