‘যুক্তরাষ্ট্রকে জবাব দিতে কিউবায় পরমাণু বোমা মোতায়েন করুন’

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৫:১৩ পিএম

কিউবাসহ যুক্তরাষ্ট্রের আশপাশের দেশগুলোতে পরমাণু অস্ত্র মোতায়েন করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহবান জানিয়েছেন রাশিয়ার সংসদ সদস্য অ্যালেক্সি জুরাভলেভ। 

তিনি বলেন, রাশিয়াকে লক্ষ্য করে ইউরোপের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের যে পরিকল্পনা নিয়েছে তার জবাবে মস্কোরও পাল্টা ব্যবস্থা নেয়া উচিত।

ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনের বরাত দিয়ে সোমবার এ মন্তব্য করেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

শনিবারের ওই প্রতিবেদনে টেলিগ্রাফ জানায়, ব্রিটেনে আবারও পরমাণু বোমা মোতায়েনের পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। গেলো ১৫ বছরের মধ্যে এই প্রথম এমন পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে ওয়াশিংটন। 

জুরাভলেভ বলেন, ব্রিটেনের নিজেরই পরমাণু অস্ত্র রয়েছে, তারপরেও মার্কিন সরকার ব্রিটেনসহ রাশিয়ার কাছাকাছি ইউরোপের বিভিন্ন দেশে পরমাণু অস্ত্র মোতায়েন করছে। তাই ওয়াশিংটনকে চাপে রাখতে কিউবা, ভেনিজুয়েলা এবং নিকারাগুয়ার মতো দেশগুলোতে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েন করা উচিত।

রাশিয়ার হাতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এসব ক্ষেপণাস্ত্র সাবসনিক ক্ষেপণাস্ত্রের চেয়ে দ্রুতগতিতে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। 

এর আগে টেলিগ্রাফ জানায়, সাফোকের ল্যাকেনহেথের রয়্যাল এয়ারফোর্স স্টেশনে একটি নতুন স্থাপনার জন্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। যা ঘাঁটিতে পরমাণু অস্ত্র আনার বিষয়ে ওয়াশিংটনের পরিকল্পনার ইঙ্গিত বহন করে। 

রয়াল এয়ারফোর্স ল্যাকেনহেথে বি৬১-১২ বোমা রাখবে বলে ধারণা করা হচ্ছে, যা ১৯৪৫ সালে হিরোশিমায় ফেলা বোমাগুলোর চেয়ে তিনগুণ বেশি ধ্বংসাত্বক।

এদিকে রাশিয়ার সাথে যুদ্ধের জন্য পশ্চিমা দেশগুলোর বহু নেতা ন্যাটো জোটকে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন। ইউরোপে একটি বড় যুদ্ধ আসন্ন এমনটাও বলছেন অনেকে। 

গেলো সপ্তাহে অ্যাডমল রব বাউয়ার, একজন জ্যেষ্ঠ ন্যাটো সামরিক কর্মকর্তা বলেছেন, বেসামরিক নাগরিকদের আগামী ২০ বছরের মধ্যে রাশিয়ার সাথে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত।

একই সুরে মার্কিন নৌসেনা সেক্রেটারি কার্লোস দেল তোরো বলেন, ব্রিটেনকে তার সশস্ত্র বাহিনীর আকার বড় করতে হবে। 

যদিও এ বিষয়ে আগেই যুক্তরাষ্ট্র ও ইউরোপকে সতর্ক করেছে রাশিয়া। 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মার্কিন পরমাণু ওয়ারহেড ব্রিটেনে ফেরত আনা হলে মস্কোও পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে।

বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা পরাজিত হয়েছে। এখন রাশিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় তারা।

আরবিএস
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর