ঈদ পরবর্তী বিধিনিষেধেও পোশাক কারখানা চালু রাখতে চান মালিকেরা

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০৯:৩৮ এএম

ঈদের পরবর্তী কঠোর বিধিনিষেধেও কারখানা চালু রাখতে চান তৈরি পোশাক ও বস্ত্র খাতসহ রপ্তানি-মুখী শিল্পের মালিকেরা। এজন্য তারা সরকার প্রধানকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

রাজধানীর গুলশানে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পিআর অ্যান্ড মিডিয়া কার্যালয়ে বুধবার (১৪ জুলাই) রাতে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান, বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলীসহ অন্যান্যরা।

বৈঠকে অংশ নেয়া একাধিক সংগঠনের নেতা গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার মন্ত্রীপরিষদ বিভাগের সচিবের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী বরাবর লেখা চিঠি হস্তান্তর করা হবে।

চিঠিতে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, বিজিএপিএমইএ, বিটিটিএলএমইএ ছাড়াও এফবিসিসিআইয়ের সভাপতির স্বাক্ষর করার কথা রয়েছে।

প্রসঙ্গত, ১৪ জুলাই মধ্যরাত থেকে চলমান বিধিনিষেধ শিথিল করা হলেও ২৩ জুলাই থেকে আবার কঠোর লকডাউন শুরু হবে। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত চলমান কঠোর লকডাউন শিথিল করা হলো। তবে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত আবার কঠোর লকডাউন শুরু হবে।

আরও পড়ুন: চালের বাজারে আবারো অস্থিরতা, তদন্ত কমিটি গঠন

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন আরোপ করে সরকার। পরে সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।


একাত্তর/আরএ

শ্রমিকের দৈনিক কাজের হিসেব এবং উৎপাদন তথ্য জানতে রপ্তানিমুখী পোশাক কারখানায় পিএমডি মিটার নামের আধুনিক ডিভাইসের ব্যবহার বাড়ছে।
তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। দেশের জিডিপিতে এ খাতের অবদান ১০ শতাংশের বেশি। ৩২ লাখের বেশি শ্রমিক এ খাতে কাজ করেন, যাদের ৫৮ শতাংশ নারী।
পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কারখানা ভাঙচুরের ঘটনায় সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে শতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে ও এলাকায়...
দেশের সকল পোশাক কারখানায় সব ধরনের নিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা গ্রহণ...
ভারতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে এই জোটকে একজন সক্রিয় 'শান্তিদূত' হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার,...
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে এভিয়েশন খাতকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর