ইসরাইলি হামলায় ইরানের সামরিক উপদেষ্টাসহ নিহত তিন

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০২:৪৭ পিএম

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কর্মকর্তা ও সামরিক উপদেষ্টা রেজা জারেয়ি নিহত হয়েছেন। 

শুক্রবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বানিয়াস বন্দরে তিনি ইসরাইলি বিমান হামলার শিকার হন। খবর প্রেসটিভি ও পার্সটুডে'র।    

এক বিবৃতিতে আইআরজিসি’র নৌ শাখা জানিয়েছে, জারেয়ির সঙ্গে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহরও দুই সদস্য নিহত হয়েছেন।

তবে হিজবুল্লাহর নিহত দুই সদস্যদের বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। 

২০১১ সাল থেকে সিরিয়ার নির্বাচিত বাশার আল-আসাদ সরকারকে সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহযোগিতা দিয়ে যাচ্ছে ইরান ও রাশিয়া। 

 আইআরজিসি’র নৌ শাখার কর্মকর্তা রেজা জারেয়ি।

গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু।

ফিলিস্তিনিকে সমর্থন দেয়ায় ৭ অক্টোবরের পর থেকে সিরিয়ায় ইরানের বিরুদ্ধে হামলা বাড়িয়েছে ইসরাইল। 

সবশেষ গত জানুয়ারি মাসে সিরিয়ার রাজধানী দামেস্কে এক ইসরাইলি বিমান হামলায় ইরানের পাঁচ সামরিক উপদেষ্টা ও সিরিয়ার কয়েকজন সেনা কর্মকর্তা নিহত হয়েছিলেন। দামেস্কের কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত মেজ্জা এলাকার একটি তিন-তলা বাড়িতে ড্রোন ব্যবহার করে ওই হামলা চালিয়েছিল তেল আবিব।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর