রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকায় ‘এলজিবিটি আন্দোলন’

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৩:২৩ পিএম

এলজিবিটি আন্দোলনকে ‘চরমপন্থি ও সন্ত্রাসী’ সংগঠনের তালিকায় যুক্ত করলো রাশিয়া। শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, গত নভেম্বর মাসে রাশিয়ার সুপ্রিম কোর্ট এলজিবিটি আন্দোলনের কর্মীদের ‘চরমপন্থি’ হিসাবে আখ্যা দেয়। দেশটির সমকামী ও ট্রান্সজেন্ডার প্রতিনিধিরা আশংকা করছেন তাদেরকে গ্রেপ্তার করে অন্যায় ভাবে বিচার করা হবে। সম্প্রতি এলজিবিটি আন্দোলনকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করা এরই আভাস দিচ্ছে।

সন্ত্রাসী সংগঠনের তালিকাটি রোসফিনমনিটরিং নামক একটি সংস্থার কাছে আছে। সংস্থাটির কাছে ১৪ হাজারের বেশি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার ক্ষমতা রয়েছে। এই সংস্থার তালিকার মধ্যে আল কায়েদা থেকে শুরু করে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটা ও প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনির নামও ছিলো।

রাশিয়ান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ এবছরের নতুন তালিকা ঘোষণার সময় আন্তর্জাতিক এলজিবিটি আন্দোলনকে যুক্ত করে।

ভারতীয় সংবাদমাধ্যম উইওন বলেছে, গত বৃহস্পতিবার বারে কাজ করা দুজন কর্মীকে রাশিয়ার পুলিশ হেফাজতে নিয়েছে। এলজিবিটি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে তাদের ওপর। ওই দুই জনকে এলজিবিটি ও সমকামিতা প্রচারে অভিযুক্ত করা হয়েছে।

নভেম্বরে ‘আন্তর্জাতিক এলজিবিটি আন্দোলন’ নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম রাশিয়ায় এমন মামলা করা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ডিসেম্বরে জনসাধারণের মধ্যে এলজিবিটি নিয়ে কোনো ইতিবাচক কথাবার্তাকে অপরাধ হিসেবে গণ্য করেছেন। এছাড়াও গত বছরের জুলাই মাসে রাশিয়ায় চিকিৎসার মাধ্যমে মানুষকে লিঙ্গ পরিবর্তনকে নিষিদ্ধ করেছেন পুতিন।

পশ্চিমা মনোভাব ও শিক্ষা থেকে রাশিয়াকে সরিয়ে আনতে এমন চরম পদক্ষেপ নিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরআর/কেএসএইচ
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর