কলম্বিয়ার রাজধানীতে খরা, দম্পতিদের একসঙ্গে গোসলের পরামর্শ

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৪:৪১ পিএম

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগোতার সাধারণ জনগণকে নিয়মিত গোসল না করতে আহবান জানানো হয়েছে। এমনকি পানির অপচয় রোধে দম্পতিদের একসঙ্গে গোসল করতে বলা হচ্ছে।

বৃষ্টির অভাবে জলাধারের পানি শুকিয়ে যাওয়ায় বোগোতার মেয়র কার্লোস ফার্নান্দো গালান এ আহবান জানিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের। 

কার্লোস বলেন, দম্পতিরা একসাথে গোসল করুন। পানি সংরক্ষণের ক্ষেত্রে এটি একটি শিক্ষামূলক অনুশীলন, অন্য কিছু নয়। এই ধরনের অভ্যাস আমাদের অনেক সাহায্য করতে পারে। এই আচরণগত পরিবর্তনগুলো গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আপনি যদি রোববার বা সপ্তাহের অন্য কোনো দিন আপনার বাড়ি থেকে বের না হন, তবে এটির সুবিধা নিন এবং গোসল করা থেকে বিরত থাকুন।

এরইমধ্যে পানি সরবরাহ ব্যবস্থা থেকে কলম্বিয়ার রাজধানীর বেশিরভাগ অঞ্চল বিচ্ছিন্ন করে দেয়া হয়। 

আবহাওয়ার বিশেষ অবস্থা এল নিনোর প্রভাবে কলম্বিয়াজুড়ে খরা চলছে। যার প্রভাব পড়েছে জলাধারগুলোতে। এই জলাধারগুলো থেকেই সাধারণ মানুষের কাছে পানি সরবরাহ করা হয়। কিন্তু বৃষ্টি না হওয়ায় এগুলো শুকাতে শুকাতে এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যে এখন পানির সরবরাহ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 

কার্লোস বলেন, আসুন এই সময়ে বোগোতার এক ফোঁটা পানিও যাতে আমরা নষ্ট না করি। 

তবে বোগোতা লাতিন আমেরিকার একমাত্র প্রধান শহর নয় যা খরা মোকাবেলায় পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। মেক্সিকো সিটিও গত মাসে পানি সরবরাহের ক্ষেত্রে রেশন ব্যবস্থা চালু করছে। এছাড়া খরার কারণে হওয়া দাবানল নিয়ন্ত্রণে গুয়াতেমালা বুধবার জরুরি অবস্থা ঘোষণা করেছে।

এল নিনো হচ্ছে আবহাওয়া পর্যায়বৃত্তের উষ্ণ পর্যায়, আর লা নিনা হচ্ছে শীতল পর্যায়। পর্যায়বৃত্ত এই পরিবর্তনের কোনো নির্দিষ্ট সময় নেই, তবে সাধারণত প্রতি দুই থেকে আট বছর পরপর পরিবর্তন দেখা যায়।  

এল নিনোর কারণে বন্যা, খরা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যায়। উন্নয়নশীল যেসব দেশ কৃ্ষিকাজ এবং মাছ শিকারের ওপর নির্ভরশীল, তারাই এল নিনো দ্বারা অধিক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।

আরবিএস
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া প্রজাতন্ত্র। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ওয়াশিংটনের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো।
প্রবল ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড কলম্বিয়ায় অলৌকিকভাবে বেঁচে থাকা মানুষদের খুঁজে বের করতে সময়ের সাথে পাল্লা দিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। সোমবার ৭.৪ মাত্রার শক্তিশালী...
চলতি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। ৭.৪ মাত্রার এই বিধ্বংসী ভূকম্পনে গুঁড়িয়ে গেছে দেশটির কফি উৎপাদনকারী পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলো। ধ্বংসস্তূপের নিচে...
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে শক্তিশালী সাত দশমিক চার মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৬৬৮ জন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর