ঝিনাইদহ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী নায়েব আলী

আপডেট : ১৮ মে ২০২৪, ০৬:৩৬ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ারদার। নির্বাচনে মোট তিন প্রার্থীর মধ্যে দুই জন প্রার্থিতা প্রত্যাহার করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।

প্রার্থিতা যারা প্রত্যাহার করেছেন তারা হলেন- স্বতন্ত্র হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল এবং খেলাফত আন্দোলনের আব্দুল আলি নিজামি।

শনিবার দুই প্রার্থী জেলা নির্বাচন অফিসের কার্যালয়ে গিয়ে খুলনার আঞ্চলিক কর্মকর্তা ও রিটানিং অফিসার হুমায়ন কবিরের কাছে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

আগামী পাঁচ জুন এ আসনে ব্যালটের মাধ্যমে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। মনোনয়নপত্র বাছাই হয় ১১ মে। ১৮ মে ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় এবং ১৯ মে প্রতীক বরাদ্দের ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন। 

খুলনার আঞ্চলিক কর্মকর্তা ও রিটানিং অফিসার হুমায়ন কবির জানিয়েছেন, রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বে-সরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হবে।  

শুরুতে শৈলকুপা ও ঝিনাইদহে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন নায়েব আলী জোয়ারদার। পরে যুবলীগ ও বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন তিনি। 

এই বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক থাকা কালে দুর্ধস্বর ইউনিয়নের একাধিকবার চেয়ারম্যান এবং পরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই গত ১৬ মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য এবং ভোটের তফসিল ঘোষণা করে ইসি।

একাত্তর/এসি
সরকার আইনিভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধ পরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. মো. আসাদুজ্জামান।
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।
ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার প্রথম চার্জশিট বারাসাত আদালতে জমা দিয়েছে কলকাতার সিআইডি পুলিশ। 
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম ও সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ডরিন জানিয়েছেন, কলকাতায় ডিএনএ টেস্ট করাতে যাওয়ার আগে এই হুমকি এলো।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর