বারাসাত আদালতে সাবেক এমপি আনার হত্যার চার্জশিট দাখিল

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৪:৪৪ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার প্রথম চার্জশিট বারাসাত আদালতে জমা দিয়েছে কলকাতার সিআইডি পুলিশ। 

গত শনিবার (১৭ আগস্ট) বারাসত আদালতে ১২০০ পৃষ্ঠার ওই চার্জশিট জমা দেওয়া হয়। এর মাধ্যমে সাবেক এমপি আনার হত্যায় প্রথম চার্জশিট দাখিল করা হলো। 

সিআইডি সূত্র জানিয়েছে, চার্জশিটে কসাই জিহাদ হাওলাদার এবং সিয়ামের নাম আছে। তবে হত্যার কারণ সম্পর্কে কিছু বলা হয়নি।

সাবেক এমপি আনোয়ারুল আজীম আরার চলতি বছরের ১২ মে দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় যান। গত ১৩ মে কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে খুন করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এই হত্যার মূল পরিকল্পনাকারী বাংলাদেশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহীনের নির্দেশেই এই হত্যা হয়েছে বলে জানা গেছে। 

খুনের পর সেই লাশের টুকরোগুলোকে দক্ষিণ ২৪ পরগনার জেলার ভাঙ্গড় ব্লকের কৃষ্ণমাটি খাল এলাকায় ফেলা হয়। পরে ওই খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু হাড় উদ্ধার করে সিআইডির কর্মকর্তারা। যা দেখে সিআইডি কর্মকর্তা ও ফরেনসিক বিশেষজ্ঞদের অনুমান সেগুলি মানুষের হাড়। 

পাশাপাশি সঞ্জীবা গার্ডেনের ওই আবাসনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় প্রায় চার কেজি মাংস। উদ্ধার ওই মাংস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে।  প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ওই মাংসের টুকরোগুলো পুরুষ মানুষের। সিআইডির সূত্র বলছে, তবে এখনও পর্যন্ত চূড়ান্ত রিপোর্ট আসেনি।  

সূত্র জানিয়েছে, মাংসের টুকরো গুলো এমপি আনারের কি না তা জানতে এবার ডিএনএ পরীক্ষা করবে তদন্তকারী কর্মকর্তারা। সেজন্য আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডোরিন কলকাতায় আসতে পারেন।

জুন মাসে আনারের মাথার খুলি ও হাড়ের খোঁজে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের কাছে বাগজোলা খালে তল্লাশিও চালানো হয়। তদন্তকারীদের ধারণা ছিল, আনারের মরদেহের কিছু টুকরো বাগজোলা খালে ফেলা হতে পারে।

এদিকে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম ও সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

১৬ জুলাই এক ফেসবুক পোস্টে ডরিন জানান, কলকাতায় ডিএনএ টেস্ট করাতে যাওয়ার আগে এই হুমকি এলো।

নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডরিন জানান, সামাজিক মাধ্যম ইমোতে টেক্সট ম্যাসেজের মাধ্যমে এই হত্যা হুমকি দেওয়া হয়েছে। সঙ্গে একটি আগ্নেয়াস্ত্রর ছবিও দেওয়া হয়েছে।

তিনি লেখেন, আজ ইমোতে ঝিনাইদহের কালীগঞ্জের মেয়র আশরাফুল আলমকে হত্যার হুমকি দিয়েছে, সেই সঙ্গে আমাকেও। 

ওই ম্যাসেজে লেখা ছিল, ‘কিরে আশরাফুল ভালো হলি না, আনারের মতো কি ডরিনের লাশতো কিমা কিমা করতে চাস। তুইও ভালো হয়ে যা, আর ডরিনকেও ভালো হয়ে যেতে ক, না হইলে দুজনের লাশ কিমা কিমা করে ফেলামু, বাদ যাবে না কিন্তু’।

একাত্তর/এসি
টাইমলাইন: আনোয়ারুল আজিম আনার
১৯ আগস্ট ২০২৪, ১১:৩০
বারাসাত আদালতে সাবেক এমপি আনার হত্যার চার্জশিট দাখিল
বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর