৩০০ কোটি টাকার আরেকটি মার্কিন ড্রোন ভূপাতিত করলো ওয়াইএএফ

আপডেট : ২১ মে ২০২৪, ০৭:৩৯ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের তিন কোটি ডলার মূল্যের আরও একটি এমকিউ-নাইন রিপার গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী (ওয়াইএএফ)। চলতি সপ্তাহে এ নিয়ে দুইটি রিপার ড্রোন ভূপাতিত করলো ইয়েমেনিরা। 

দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম প্রেসটিভি। 

ইয়াহিয়া সারি মঙ্গলবার এক টেলিভিশন বিবৃতিতে জানান, ইয়েমেনের বায়দা প্রদেশের আকাশসীমায় ড্রোনটি শত্রুতাপূর্ণ তৎপরতায় লিপ্ত ছিলো। এসময় এটিকে ভূপাতিত করা হয়েছে। 

এদিন স্থানীয়ভাবে তৈরি সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিলো। ড্রোন ভূপাতিত করার ভিডিও ফুটেজ পরে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

তবে মার্কিন সামরিক বাহিনী এখনও বিষয়টি স্বীকার করেনি।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ফক্স নিউজ বলছে, ইয়েমেনিরা চলতি সপ্তাহে এ নিয়ে দুইটি রিপার ড্রোন ভূপাতিত করলো। আর ৭ অক্টোবরের পর থেকে তিন কোটি ডলার, বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের এই ধরনের মোট পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে তারা। যার মোট আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি ডলার, বা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার ৫০০ কোটি টাকা।  

এর আগে বৃহস্পতিবার রাতে দেশটির মারিব প্রদেশের আকাশ থেকে আরেকটি ড্রোন ভূপাতিত করেছিলো ওয়াইএএফ।   

গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় গণহত্যা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত ৭০ হাজার ছাড়িয়েছে। 

ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা শুরু করে। এক পর্যায়ে তারা ইসরাইল অভিমুখী যেকোনো দেশের জাহাজকে টার্গেট করার ঘোষণা দেয়। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর জাহাজ ও ড্রোন লক্ষ্য করেও হামলা অব্যাহত রেখেছে ইয়েমেন। 

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নজিরবিহীন ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের বুক কাঁপছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চার দিনের মধ্যে একাধিকবার আঘাত হেনে ১৩ জনের মর্মান্তিক...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর