দুই দেশে একযোগে চলবে আনার হত্যা মামলা

আপডেট : ২৬ মে ২০২৪, ১২:৫০ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে বাংলাদেশে অপহরণ ও ভারতে হত্যার দুটি মামলা দুই দেশের সমঝোতার ভিত্তিতে একযোগে চলবে। দুই দেশের মধ্যে সমঝোতা থাকায় এনিয়ে সমস্যা হবে না, বলে জানিয়েছেন আইনজীবী ও পুলিশ কর্মকর্তারা।

এছাড়া অপহরণের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন হলেও, পলাতক প্রধান অভিযুক্তকে ফেরাতে পশ্চিমা দেশগুলোর মৃত্যুদণ্ড বিরোধী অবস্থানও বাধা হবে না, বলে জানান তারা।

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পরিকল্পনা থেকে হত্যা ও লাশ গুম পর্যন্ত পুরো প্রক্রিয়াটিও ঘটেছে বাংলাদেশ ও ভারত মিলিয়ে। এই ঘটনায় আনারের মেয়ে বাংলাদেশে একটি অপহরণ মামলা করেছেন। অন্যদিকে ভারতেও দায়ের করা হয়েছিলো একটি নিখোঁজের অভিযোগ।

পশ্চিমবঙ্গ পুলিশ।

হত্যা নিশ্চিত হবার পর মাঠে দুই দেশের পুলিশ। দুই দেশেই আটক করা হয়েছে বেশ কয়েকজন। ফলে প্রশ্ন উঠছে, কোন দেশে চলবে বিচারকাজ?

ধরণের অপরাধের বিচারের জন্য ২০১১ সালের ১৩ জানুয়ারি ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

২০১২ সালে করা হয় আইন ও নীতিমালা। ঢাকার পাবলিক প্রসিকিউটর বলছেন, দুই দেশে একযোগে চলতেও কোনো বাধা নেই।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল্লাহ আবু বলেন, দুই দেশের এর বিচার হবে। অপহরণ ও হত্যা মামলায় বাংলাদেশে বিচার হবে। এখানে কমন আসামি আছে। আইনগতভাবে কোনো বাধা থাকবে না। প্রয়োজনের যারা এখানে আছেন তারা ভারতে গিয়ে সাক্ষী দেবেন এবং ওখানে যারা আছেন তারা এখানে এসে সাক্ষী দেবেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিন পালিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন তাকেও ফেরানো সম্ভব।

মো. আব্দুল্লাহ আবু বলেন, আসামি আনা নেয়ার ব্যাপারে কোনো বাধা থাকতে পারে না।

এদিকে বাংলাদেশে গ্রেফতার তিনজনের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য যাচাই ও তদন্তে গোয়েন্দা পুলিশের তিন কর্মকর্তা ভারত যাচ্ছেন। আর ভারত থেকে আসছেন দুই কর্মকর্তা।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আমাদের তিন সদস্যের একটা দল জিও পেয়েছে। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ স্যারের সাথে কথা বলবো। উনার সাথে কথা বলে দলটি ভারতে যাবে,

উভয় দেশের মধ্যে গোয়েন্দা তথ্যের বিনিময় ও সমঝোতা থাকায় এ হত্যারহস্য উন্মোচন ও বিচার নিশ্চিত হবে বলে আশাবাদী তিনি।

আরবিএস
সরকার আইনিভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধ পরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. মো. আসাদুজ্জামান।
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।
ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার প্রথম চার্জশিট বারাসাত আদালতে জমা দিয়েছে কলকাতার সিআইডি পুলিশ। 
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম ও সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ডরিন জানিয়েছেন, কলকাতায় ডিএনএ টেস্ট করাতে যাওয়ার আগে এই হুমকি এলো।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর