দিল্লিতে হাসপাতালে আগুনে সাত নবজাতকের মৃত্যু

আপডেট : ২৬ মে ২০২৪, ০৩:৩৩ পিএম

দিল্লির এক শিশু হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে সাত নবজাতকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে দিল্লির বিবেক বিহারে অবস্থিত ‘নিউবর্ন বেবি কেয়ার’ নামের ওই শিশু হাসপাতালের এনআইসিইউতে আগুনের সূত্রপাত হয়।

দিল্লি দমকলের কর্মকর্তা রাজেন্দ্র আটওয়াল জানান, রাত সাড়ে ১১টার কিছু আগে খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছেন। প্রথমে দমকলের ৯টি ইউনিট সেখানে পৌঁছালেও শেষ পর্যন্ত ১৬টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

তিনি আরও জানান, আগুন সম্পূর্ণরূপে নেভাতে রোববার সকাল হয়ে যায় । আগুনে হাসপাতালের দুইটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও পাশের একটি আবাসিক ভবনের দুইটি তলা এ আগুনের জেরে ক্ষতিগ্রস্ত হয়।

এ অগ্নিকাণ্ডে ছয় নবজাতকের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং আরেক নবজাতক অন্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। উদ্ধার করা বাকি পাঁচ শিশুকে অন্য হাসপাতালে ভর্তি করে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দিল্লি দমকল জানিয়েছে।

এদিকে, ইতোমধ্যেই ‘নিউবর্ন বেবি কেয়ার’র বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। হাসপাতালের মালিক নবীন কিচির বিরুদ্ধে বিরুদ্ধে ৩৩৬, ৩০৪ এ, ৩৪ ধারায় এ মামলা হয়। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক।

অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ঘটনাকে তিনি ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করে জানিয়েছেন, ‘ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং যারাই এই অবহেলার জন্য দায়ী হোক, তাদের ছেড়ে দেওয়া হবে না।’

 

একাত্তর/জো
ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা...
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে সরব থাকা কাকরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি ঘিরে রাজধানী দিল্লিতে থমথমে পরিবেশ বিরাজ করছে। কেন্দ্রীয়...
ভারতের রজধানী দিল্লির হৃদপিণ্ড কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার নির্ধারিত মিছিল শুরুর মাত্র কয়েক মিনিট আগে ককরোচ জনতা পার্টির...
শুক্রবার বিকেলে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা। সিজেপির পক্ষ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর