সরকার গঠনে কংগ্রেসের দৌড়ঝাঁপ শুরু!

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৯:৪৬ পিএম

দিল্লির মসনদে কি ফিরতে পারছেন না নরেন্দ্র মোদী? লোকসভা নির্বাচনের ভোটের ফল আসতে শুরু করার পর এখন এই প্রশ্নই বড় হয়ে উঠেছে। কারণ, একক দল হিসাবে সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছে না বিজেপি। তাদের জোট এনডিএ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ আসন নিশ্চিত করার সম্ভাবনা জাগালেও, সেখানে বড় প্রশ্নবোধক হয়ে উঠেছে অন্ধ্র প্রদেশের চন্দ্রবাবু নাইডু এবং বিহারের নীতীশ কুমার।

নাইডুর তেলেগু দেশম পার্টি (টিডিপি) আর নীতীশের জনতা দল ইউনাইটেড (জেডিইউ) যদি এনডিএ জোট থেকে বেরিয়ে যেতে চায় তাহলে আর বিজেপির পক্ষে সরকার গঠন সক্ষম নাও হতে পারে। এমন ভাবনা থেকে এই দুই নেতাকে ফোন করতে দেরি করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্ধ্রে ও বিহারে বড় জয়ে নাইডু আর নীতীশকে দরাজ অভিবাদন জানান মোদী। অর্থাৎ, পাশে থাকার আকুল আবেদন।

অন্যদিকে বসে নেই কংগ্রেসও। কারণে এই দুই দলই একটা সময় কংগ্রেসের মিত্র ছিলো। লোকসভা ভোটের গতিপ্রকৃতি মোটামুটি স্পষ্ট হবার পর দিল্লিতে বৈঠকে বসে যায় কংগ্রেসের নেতারা। সেসঙ্গে এনডিএ জোটের ভেতরে-বাইরের বেশ কয়েক নেতার সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে কংগ্রেস নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই ব্যাপারে ইঙ্গিতও দিয়েছেন দলটির শীর্ষ নেতারা।

ভারত ব্লকের সরকার গঠনের প্রচেষ্টাকে অস্বীকার না করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাগড়ে। বলেছেন, তেলেগু দেশম পার্টি এবং জনতা দল ইউনাইটেডের সাথে যোগাযোগের বিষয়টি আলোচনা করা হয়েছে। তবে এ বিষয়ে বুধবার জোটের সভায় সিদ্ধান্ত নেয়া হবে। মল্লিকার্জুন বলেন, এই মুহূর্তে কোন কিছু উড়িয়ে দেয়া যায় না। উল্লেখ এই বর্ষীয়ান নেতা দর কষাকাষিতে ঝানু বলে পরিচিতি আছে।

ইন্ডিয়া ব্লক সরকার গঠনে উদ্যেগ নেবে কি-না, এমন প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন, আমরা আমাদের জোটের অংশীদারদের সাথে একটি বৈঠক করতে যাচ্ছি। বৈঠকটি বুধবার হতে পারে। এসব প্রশ্ন সেখানে তুলে ধরা হবে এবং অংশীদারদের কাছ থেকে মতামত নেয়া হবে। আমরা আমাদের অংশীদারদের সম্মান করি। তাই তাদের মতামত ছাড়া এই বিষয়ে আমরা সংবাদ মাধ্যমকে কিছু জানাতে চাইছি না।

এদিকে, হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, এনডিএ জোটের শরিক অন্ধ্র প্রদেশের তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এবং বিহারের জনতা দল ইউনাইটেডের প্রধান নীতীশ কুমারের সঙ্গে যোগাযোগ করেছেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাগড়ে। এছাড়া ওডিশার নবীন পাটনায়েকের বিজু জনতা দল-বিজেডি এবং বিহারের লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) সঙ্গেও কথা হয়েছে তাঁর।

বিহারে সবাইকে অবাক করে দিয়ে ১৫ লোকসভা আসনে এগিয়ে রয়েছে নীতীশের দল। রাজ্যটিতে বিজেপি পাচ্ছে মাত্র ১৩ আসন। একই জোটের দু’দল হিসেবে জেডিইউ বিজেপিকে সমর্থন দিয়ে আসছে। নীতীশের সঙ্গে খাগড়ের যোগাযোগের বিষয়ে তার দল বলছে, তাদের অবস্থান বদলের সম্ভাবনা কম। তবে, বিজেপির এক নেতা নীতীশের সঙ্গে মঙ্গলবার দেখা করতে গেলে ফিরিয়ে দিয়েছেন বিজেডি নেতা।

 

এআর
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের উত্তরাখণ্ডে আলোচিত ও চাঞ্চল্যকর অনকিতা ভাণ্ডারি নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এক চমকপ্রদ রাজনৈতিক ঘটনার জন্ম দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।...
ভারতের রাজধানী দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের পারদ এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও বিতর্কিত...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ভোট চুরি’ ও ভোটার তালিকা সংশোধনে ব্যাপক কারচুপির অভিযোগে রাজপথে নামলো পুরো বিরোধী শিবির। সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে বিরোধী ইন্ডিয়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর