পদত্যাগের আগে মন্ত্রিসভার বৈঠকে কী বললেন মোদি!

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৬:৪০ পিএম

টানা তৃতীয় মেয়াদে শপথ নেওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন নরেন্দ্র দামোদর দাস মোদি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগের আগে মোদির সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয় বর্তমান মন্ত্রিসভার শেষ বৈঠক। ওই বৈঠকে নরেন্দ্র মোদি বলেন, জয়-পরাজয় রাজনীতির অংশ মাত্র। 

গত তিনটি নির্বাচনের মধ্যে বিজেপি এবার সবচেয়ে খারাপ ফলাফলের পর এ মন্তব্য করলেন তিনি। ভোটের ফল অনুযায়ী, ৫৪৩টি আসনের মধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯২ আসন, আর বিজেপি একা পেয়েছে ২৪০ আসন। 

কিন্তু ১০ বছর আগেও এই চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ২০১৪ সালের নির্বাচনে ২৭২ এবং ২০১৯ সালের নির্বাচনে ৩০৩ আসন পায় বিজেপি একাই। কিন্তু গতবারের তুলনায়ে এবার বিজেপির শক্তি যে অনেকটাই ক্ষুণ্ন হয়েছে, তা ভোটের রায়ে স্পষ্ট। 

ভারতে সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২ আসন। গত দুইবার একক সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করায় যে দাপট দেখিয়েছেন নরেন্দ্র মোদি, এবার আর তা হচ্ছে না। মোদি হয়ে পড়েছেন নির্ভরশীল। এনডিএ জোটের শরিকদের সঙ্গে নিয়ে তাদের মানিয়ে-বুঝিয়ে সরকার টিকিয়ে রাখতে হবে এবার। 

আগের তুলনায় আসন কমে যাওয়ার বেদনা একটু ঘুরিয়ে অন্যভাবে মন্ত্রিসভার বৈঠকে তুলে ধরেছেন নরেন্দ্র মোদি। বলেন, জয়-পরাজয় রাজনীতির অংশ এবং এখানের সংখ্যার খেলা চলতেই থাকে। আমরা গত ১০ বছরে খুবই ভালো করেছি এবং ভবিষ্যতেও করবো।  

মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শাসক সংস্থা আপনারা সর্বত্র জনগণের প্রত্যাশা পূরণ করেছেন এবং ভবিষ্যতেও করবেন। আপনারা সবাই খুব ভাল কাজ ও কঠোর পরিশ্রম করেছেন। 

বৈঠকের পর বুধবার সকালে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করে নিজের ও তার মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি দ্রৌপদী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। 

একক সংখ্যাগরিষ্ঠতা হারালেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিজয়ে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদি। আগামী শনিবার বিকেলে তার শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। 

এবার মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে জওহরলাল নেহরুর পর তিনিই হবেন টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় নেতা।

আরবি
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চভনের এক অদ্ভুত মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে চর্চা, বিদ্রূপ ও হাসির জোয়ার বয়ে যাচ্ছে। ভেনেজুয়েলায় যা ঘটেছে, ভারতের ক্ষেত্রেও তেমন কিছু হতে পারে কি...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর মধ্যে বুধবার ৮৮ মিনিটের বৈঠকটি সংসদের করিডোরে তীব্র জল্পনা তৈরি করেছে। শীতকালীন অধিবেশন চলার সময় এই বৈঠক হওয়ার কথা ছিল মুখ্য...
ভারতের জাতীয় সঙ্গীত 'বন্দে মাতারম'-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির পার্লামেন্টে আলোচনায় কংগ্রেসের জেষ্ঠ নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন,...
সীমান্তের ওপার থেকে এক পাকিস্তানি বধূর আর্তনাদ সরাসরি পৌঁছলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। করাচির বাসিন্দা নিকিতা নাগদেব নামে এক নারী তার স্বামীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে একটি আবেগঘন ভিডিও...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর