উড়োজাহাজ বিধ্বস্ত: মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টসহ নিহত ১০

আপডেট : ১১ জুন ২০২৪, ০৫:১৬ পিএম

পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট ড. সাওলোস চিলিমাকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় সাওলোস ও তার স্ত্রী ছাড়াও উড়োজাহাজে থাকা বাকি আট অরোহীর সবাই নিহত হয়েছেন।   

মঙ্গলবার সকালে এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করে মালাউইয়ের প্রেসিডেন্ট লাজারাস চাকভেরার অফিস দেশটিতে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। খবর সিবিএস নিউজের। 

বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ড. সাওলোস চিলিমাকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। দুর্ভাগ্যবশত উড়োজাহাজে থাকা সবাই দুর্ঘটনায় নিহত হয়েছেন। 

এর আগে সোমবার সকালে রাজধানী লিলংওয়ে ছেড়ে যাওয়ার পর মালাবি প্রতিরক্ষা বাহিনীর উড়োজাহাজটি রাডারের বাইরে চলে যায়। 

দেশটির সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছিলেন, তারা ধারণা করছেন বিমানটি চিকানগাওয়ার জঙ্গলে বিধ্বস্ত হয়েছে। কিন্তু এটি এখনও খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে জানানো হয়, এটি বিধ্বস্ত হয়েছে এবং সব আরোহী নিহত হয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল ১০টার পরে দেশের উত্তরে এমজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির অবতরণের কথা ছিলো।

তিনদিন আগে মারা যাওয়া দেশটির সাবেক মন্ত্রী রালফ কাসাম্বারার সমাধিতে সরকারের প্রতিনিধি হিসেবে শ্রদ্ধা জানাতে যাচ্ছিলেন চিলিমা। এসময় উড়োজাহাজটি নিখোঁজ হয়। 

কর্তৃপক্ষ বলছে, উড়োজাহাজটি কীভাবে বিধ্বস্ত হলো তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে এরইমধ্যে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট বিভাগ। 

২০২২ সালে চিলিমা গ্রেপ্তারের মুখোমুখি হয়েছিলেন। সেসময় তার বিরুদ্ধে অভিযোগ ছিলো- তিনি সরকারি চুক্তির জন্য ঘুষ গ্রহণ করেছিলেন। গত মাসে দেশটির আদালত কোনো কারণ না দেখিয়ে অভিযোগটি খারিজ করে দেয়।

রাজনৈতিক কর্মজীবনের আগে চিলিমা ইউনিলিভার এবং কোকাকোলার মতো বহুজাতিক কোম্পানির প্রধান হিসেবে ভূমিকা পালন করেছিলেন। ৫১ বছর বয়সী চিলিমার দুটি সন্তান আছে। সরকারি ওয়েবসাইটে তাকে দক্ষ, কাজপাগল এবং সাফল্য লাভ করা ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে।

৫১ বছর বয়সী সাওলোস চিলিমা ২০১৪ সাল থেকে দক্ষিণ আফ্রিকার দেশটির ভাইস-প্রেসিডেন্ট।

আরবিএস
আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
পেরুর বিখ্যাত নাজকা রেখা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে যাওয়া বিদেশি পর্যটকদের বহনকারী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজে থাকা ১৩ জনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
আফ্রিকা সফরের দ্বিতীয় পর্যায়ে বুধবার ক্যামেরুনের মাটিতে পা রাখলেন পোপ লিও। চার দেশের এই উচ্চাভিলাষী ১০ দিনের সফরে পোপের মূল লক্ষ্য ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলগুলোতে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর