যুদ্ধবিরতির প্রস্তাবে নিরাপত্তার পরিষদের সমর্থন, স্বাগত হামাসের

আপডেট : ১১ জুন ২০২৪, ০৮:২২ পিএম

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির যে প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে, তাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেয়া সমর্থনকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

হামাসের পাশাপাশি ইসলামিক জিহাদ ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন কর্তৃপক্ষও নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে হামাস জানিয়েছে, প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার মূলনীতিগুলো বাস্তবায়নে তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

সোমবার হামাস জানিয়েছিলো, গাজায় যুদ্ধের অবসান নিশ্চিত ও সুরক্ষিত করবে কেবল এমন একটি চুক্তি মেনে নিতে ইচ্ছুক তারা।

অন্যদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালানোর ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।

বিবৃতিতে হামাস বলেছে, নিরাপত্তা পরিষদের প্রস্তাবে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, (ইসরাইলি বাহিনীর) সম্পূর্ণ প্রত্যাহার, বন্দী বিনিময়, গাজার পুনর্গঠন, বাস্তুচ্যুতদের তাদের আবাসস্থলে ফিরে যাওয়া, জনসংখ্যাগত পরিবর্তন বা গাজা ভূখণ্ডের এলাকা হ্রাস প্রত্যাখ্যান এবং জনগণের জন্য প্রয়োজনীয় সহায়তা সরবরাহের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে; হামাস একে স্বাগত জানায়।

হামাস বলেছে, এই প্রস্তাবের নীতিগুলো আমাদের জনগণ এবং প্রতিরোধ বাহিনীর দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে হামাস আরও বলেছে, তারা এসব বিষয় বাস্তবায়নে মধ্যস্থতাকারীদের সাথে পরোক্ষ আলোচনায় যুক্ত হতে চায়।

হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বলেছেন, হামাস যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। তবে ইসরাইল এটি মেনে চলবে-তা মার্কিন যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।

রয়টার্সকে তিনি আরও বলেন, নিরাপত্তা পরিষদের প্রস্তাব ইসরাইলকে মেনে নিতে বাধ্য করা যুক্তরাষ্ট্রে জন্য সত্যিকারের একটি পরীক্ষা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন হামাসের বিবৃতিকে স্বাগত জানিয়েছে বলেছেন, তবে গাজায় অবস্থানরত হামাস তেৃত্বের কাছ থেকে নিশ্চিত বার্তা আসার প্রয়োজন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে যুদ্ধবিরতি চুক্তির রূপরেখা দিয়েছিলেন। এতে তিন পর্বের যুদ্ধবিরতি পর পর্যায়ক্রমে স্থায়ীভাবে যুদ্ধ অবসানের কথা বলা হয়। কয়েকটি দেশের সরকার এবং জি সেভেন জোটও এতে সমর্থন দেয়। সোমবার নিরাপত্তা পরিষদও প্রস্তাবটিতে সায় দেয়।

নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবের পক্ষে ১৪টি ভোট পড়ে । পরিষদের ১৫ সদস্যের মধ্যে শুধু রাশিয়া ভোট দেয়া থেকে বিরত ছিলো।

ইসরাইল বলেছে, তারা হামাসের পরাজয় না হওয়া পর্যন্ত শুধু সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হবে।

অন্যদিকে হামাস পাল্টা বলেছে, যে তারা এমন কোনো চুক্তি মেনে নেবে না যা যুদ্ধ শেষ হওয়ার নিশ্চয়তা দেয় না।

গাজা উপত্যকায় ইসরাইলের আট মাস ধরে চলা হামলায় ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হামাস শাসিত অঞ্চলটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

কেএসএইচ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর