টোকিও অলিম্পিকে রাশিয়া আছে, রাশিয়া নেই

আপডেট : ২৮ জুলাই ২০২১, ০৯:৪৫ পিএম

দেশের নামে নয়, এবারের টোকিও অলিম্পিকে রাশিয়া অংশ নিয়েছে নিরপেক্ষ নামে। ওদের এখনকার পরিচয় আরওসি বা রাশিয়ান অলিম্পিক কমিটি। 

এ যেন স্বপ্ন ভঙ্গের গ্লানি, বুকে কষ্টের কষাঘাত। রাশিয়ার অ্যাথলিটদের জীবনে দুর্দিন নেমেছিল। বিশ্ব ডোপ বিরোধী সংস্থার এক ঘোষণায়। ওরা রাশিয়াকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে ২০১৯ সালে চার বছরের জন্য নিষিদ্ধ করেছিলো।

বলেছিল রাশিয়ার পতাকা হাতে এই চার বছর কেউ আর বিশ্ব ক্রীড়াঙ্গণে নামতে পারবে না; তাতে কোপ পড়েছিল টোকিও অলিম্পিকে; কাতার ফুটবল বিশ্বকাপে খেলার স্বপ্নও ফিকে।

রিও অলিম্পিকে রাশিয়ার অ্যাথলিটদের বিরুদ্ধে ডোপ নেয়ার অভিযোগ ওঠে, সাথে ওঠে রাষ্ট্রীয়ভাবে এই ডোপিংয়ে সহযোগিতা করার অভিযোগটাও। 

দীর্ঘ তদন্তে তার প্রমাণও মেলে। ফলে নামে শাস্তির খড়গ। পরে অবশ্য চার বছর থেকে শাস্তি নামে দুই বছরে। 

তবে শাস্তির মেয়াদ শেষ না হওয়ায় এবারও রাশিয়ার অ্যাথলিটদের অলিম্পিকে অংশ নিতে হয়েছে নিরপেক্ষ পতাকায়। যাদের নাম হয়েছে রাশিয়া অলিম্পিক কমিটি বা আরসওসি। 

আর এই আরওসি'র পতাকা হাতেই রাশিয়ার হয়ে অলিম্পিকে লড়ছে তিনশ'র বেশি অ্যাথলিট। এরই মধ্যে ওরা বেশ কয়েকটি স্বর্ণ রৌপ্য পদকও বাগিয়ে নিয়েছে।

আরও পড়ুন: ডেল্টার আগ্রাসনে আমেরিকায় আবারো ফিরলো মাস্ক

ডোপিংয়ের কারণে রাশিয়া নিষিদ্ধ হলেও, ডোপ কেলেঙ্কারিতে জড়িত না থাকার প্রমাণ দেওয়ার শর্তে অলিম্পিকে খেলার সুযোগ দেওয়া হয়েছে।

তবে ওরা জাতীয় পতাকা বহন করতে পারবে না, পারবে না জাতীয় সঙ্গীতটাও গাইতে। মুখে নিতে পারবে না দেশের না, নিরপেক্ষ পতাকায়। তাই ওদের পরিচয় কেবল আরওসি।

 

একাত্তর/আরবিএস  

ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের কোচিংয়ের রাজকীয় অভিষেকেও স্বস্তিতে থাকতে পারল না ফরাসি শিবির। নেশনস লিগের রোমাঞ্চকর ম্যাচে তুরস্কের মাটিতে ১-০ গোলের কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়লেও জয়সূচক গোলের পর ফরাসি...
দীর্ঘ ২৫ বছরের ইতিহাস বদলে কুইন্সল্যান্ডের কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারানোর স্বপ্ন বুনেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে, ৯৫...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপের করুণ বিদায়ের পর জাতীয় দল থেকে পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোর অবসান ঘটবে, এমন গুঞ্জন যারা ছড়িয়েছিলেন, তাদের মুখে সপাটে চাবুক মারলেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। জাতীয় দলকে বিদায়...
রাজধানীর মিরপুরে ‘রাড্ডা’ স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ...
প্রায় সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনার সব প্রস্তাব টেবিলে খোলা রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সংঘাত নিরসনে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ার...
মধ্যপ্রাচ্যের প্রায় সাত মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত নিরসনে এবং কৌশলগত বিশ্ব বাণিজ্য পথ ‘হরমুজ প্রণালী’ সচল করতে সাত দিনের একটি বিশেষ চুক্তি প্রস্তাব পেশ করেছিল ইরান। কাতারি মধ্যস্থতাকারীদের...
যশোরে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর