ডেল্টার আগ্রাসনে আমেরিকায় আবারো ফিরলো মাস্ক

আপডেট : ২৮ জুলাই ২০২১, ০৭:৫৯ পিএম

ডেল্টার আগ্রাসনে আমেরিকাতে আবারো মাস্কের ব্যবহার ফেরাতে হয়েছে। এই সংক্রান্ত নতুন এক স্বাস্থ্য নির্দেশিকাও জারি করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কর্তৃপক্ষ- সিডিসি।

মঙ্গলবার (২৭ জুলাই) এক নির্দেশিকায় সিডিসি, দেশের সবাইকে আবারো মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। বিশেষ করে ঘরের বাইরে গেলেই মাস্ক পরার কথা বলা হয়েছে।

স্বাস্থ্য নির্দেশিকায় আরো বলা হয়েছে, ইনডোরে, বিশেষ করে জনসমাগম হলে মাস্ক পরতে। যেসব এলাকায় ডেল্টার সংক্রমণ বেশি, সেসব এলাকায় টিকা গ্রহণ করেছেন বা টিকা গ্রহণ করেননি—এমন সব লোককেই মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। 

যাদের দুই ডোজ টিকা নেওয়া হয়েছে, তাদেরকেও আবার মাস্ক পরতে হবে। করোনা আবার ছড়াচ্ছে বলে আগের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হলো আমেরিকা।

সিডিসি এখন বলছে, যারা দুই ডোজ নিয়েছে, তারাও করোনা ছড়াতে পারে। আমেরিকার বেশ কিছু রাজ্য ও বিশ্বের কয়েকটি দেশের তথ্য বিশ্লেষণ করার পরই এই সিদ্ধান্তে এসেছেন তারা।

সিডিসি স্থানীয় কর্তৃপক্ষকে স্কুলগুলোয় স্বাস্থ্য নির্দেশনা কড়াকড়ি করার পরামর্শ দিয়েছে। স্কুলের অভ্যন্তরে শিক্ষক, শিক্ষার্থী ও পরিদর্শনে যাওয়া লোকজনকে মাস্ক পরা বাধ্যতামূলক করার পরামর্শ দেয়া হয়েছে। 

দেশটির শিক্ষক সংগঠনের প্রেসিডেন্ট র্যান্ডি উইঙ্গার্টেন সিডিসির নতুন মাস্ক নির্দেশিকার ভূয়সী প্রশংসা করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, ১২ বছরের নিচে শিশুদের এবং ১২ বছরের ওপরে থাকা মার্কিন নাগরিকদের যতক্ষণ টিকাকরণ শেষ হচ্ছে ততদিন এই আগাম সতর্কতার প্রয়োজন রয়েছে। 

পরে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনা যেখানে ছড়াচ্ছে, সেখানে মানুষকে সিডিসি’র নতুন নির্দেশ মানতে হবে। তিনি নিজেও এই নীতি মানবেন বলে জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: মিজোরাম সীমান্তে চার হাজার সৈন্য মোতায়েন করবে আসাম

প্রসঙ্গত, এর আগে সিডিসির আগের নির্দেশিকায় বলা হয়েছিল যে স্কুলে টিকা নেওয়া নেই এমন পড়ুয়ারাই শুধুমাত্র মাস্ক পরে থাকবে।

আমেরিকায় এখন প্রতিদিন গড়ে ৫৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তার মধ্যে ২৪ হাজার মানুষকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। 

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছিলো, নতুন করে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে ৮০ শতাংশ ডেল্টায় আক্রান্ত।


একাত্তর/আরবিএস  
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও প্রকাশ্যে এলো চরম উত্তেজনার দৃশ্য। হুগলিতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষের গাড়িতে ডিম ও পাথর ছুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে একদল...
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও হরমুজ প্রণালী নিয়ে সংকট চরম রূপ নেয়ার মধ্যেই এক নজিরবিহীন ও উসকানিমূলক কাণ্ড ঘটিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
কক্সবাজারের আন্তর্জাতিক মানের উন্নয়ন ও পর্যটন বিকশিত করার প্রক্রিয়া বাঁধাগ্রস্ত করতে একটি সংস্থা আদালতের রায়কে অন্যায়ভাবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর