লেবাননে হামলার জবাবে ইসরাইলে শতাধিক রকেট ছুড়লো হিজবুল্লাহ

আপডেট : ১২ জুন ২০২৪, ০৮:৫৮ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার বাহিনীর আগ্রাসন ও গণহত্যা শুরুর পর ইসরাইলে সবচেয়ে বড় রকেট হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ধারণা করা হচ্ছে, হিজবুল্লাহর ছোড়া শতাধিক রকেটে ইসরাইলের উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও একাধিক রকেট প্রতিহতের দাবি করেছে তেল আবিব।

এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় হিজবুল্লাহর উচ্চপদস্থ ফিল্ড কমান্ডার সামি আবদুল্লাহ ওরফে আবু তালেব নিহত হন। এর প্রতিক্রিয়ায় বুধবার সকাল থেকে ইসরাইলের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য এ হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, গেলো আট মাসেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে ইসরাইলকে লক্ষ্য করে হিজবুল্লাহর চালানো এটি অন্যতম বড় রকেট হামলা।

হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকাল থেকে ইসরাইলের উত্তরাঞ্চলের গ্যালিলি এলাকায় ১১টি সামরিক অবস্থান, ঘাঁটি ও কারখানায় শতাধিক হামলা চালানো হয়েছে। প্রথমবারের মতো ইসরাইলের টাইবেরিয়াস শহরে রকেট হামলা চালানো হয়েছে।

আরও বলা হয়েছে, বেশ কয়েকটি রকেট ইসরাইলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম কর্তৃক বাধাপ্রাপ্ত হলেও অন্যগুলো বেশ কয়েকটি স্থানে আঘাত হেনেছে। রকেটের আঘাতের ফলে সাফাদ, কদিতা, মিরন কাহালসহ বেশ কয়েকটি এলাকায় আগুন ধরে যায়।

ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে, কিছু রকেট গ্যালিলি এলাকার সাসা কিবুতজ-এ একটি সামরিক শিল্প কারখানায় আঘাত হেনেছে যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অমিয়াদের গ্যালিলি ডিভিশন ঘাঁটিতে কয়েকডজন কাতিউশা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

এছাড়া ইসরাইলের আইন জিকিম ঘাঁটির উদ্দেশ্যেও কয়েকডজন কাতিউশা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হিজবুল্লাহ রকেট হামলার ফলে অধিকৃত অঞ্চলের উত্তর সেক্টরের সাফেদ শহরেও বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে।

লেবাননের আল মানার টেলিভিশন চ্যানেল জানিয়েছে, হিজবুল্লাহর উচ্চপদস্থ ফিল্ড কমান্ডার সামি আবদুল্লাহ ওরফে আবু তালেবের হত্যাকাণ্ডের পর ইসরাইলের অভ্যন্তরে রকেট, ড্রোন ও কামান দিয়ে হামলা চালানো হচ্ছে।

হিজবুল্লাহর জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে অবস্থিত জাওয়ায়া শহরের একটি আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলায় সামি আবদুল্লাহসহ মোট চারজন নিহত হয়েছেন।

আরবিএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর