বাইকে ভটভটির ধাক্কা, সাবেক আওয়ামী লীগ নেতা নিহত

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৬:১৬ পিএম

নওগাঁর মান্দায় মাছবাহী ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাবেক এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মোহাম্মদপুর সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের (৪৮) নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের চকপাহাড় গ্রামের রবিউল্লাহ সরদারের ছেলে। তিনি পাড়ইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। 

নিহতের ভাগনে সাহানশা চিশতি বলেন, মান্দা উপজেলার ফতেপুর এলাকায় অবস্থিত তামান্না নামের একটি হিমাগারে মামা আব্দুল কাদের আলু মজুত রেখেছিলেন। ওই হিমাগার থেকে আলু উত্তোলনের জন্য সকালে মোটরসাইকেল নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পথে মোহাম্মদপুর মোড়ে শাখা রাস্তা থেকে মহাসড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি ভটভট তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর আব্দুল কাদেরের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়া হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরবিএস
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর