রাত পোহালেই ভোট, কে হচ্ছেন ইরানের প্রেসিডেন্ট!

আপডেট : ২৭ জুন ২০২৪, ০২:৪৮ পিএম

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর শুক্রবার অনেকটা নিয়ন্ত্রিত নির্বাচনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে যাচ্ছে ইরানের জনগণ। ধারণা করা হচ্ছে, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ কেউই এই নির্বাচনে জয় পাবেন। 

ইরানের এবারের প্রেসিডেন্ট নির্বাচন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইসরাইল-হামাস দ্বন্দ্বের কারণে আঞ্চলিক উত্তেজনা চলছে। এ ছাড়া ইরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি বন্ধে পশ্চিমা চাপ বেড়ে যাওয়ার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকটের কারণে দেশটির ভেতরে অসন্তোষ বাড়ছে।

তবে কট্টর পশ্চিমাবিরোধী খামেনির উত্তরসূরি বাছাই নিয়ে ইরানের ধর্মীয় নেতাদের মধ্যে উদ্বেগ বেশি।

গত মাসে মারাত্মক এক হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ইব্রাহিম রাইসির, যিনি ইরানিদের শক্তিশালী জাতি হওয়ার স্বপ্ন দেখাচ্ছিলেন। তার মৃত্যুর পর ইরানের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে থাকা মোহাম্মদ মোখবারকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট করা হয়। 

নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

নির্বাচন চলে আসায় প্রাথমিকভাবে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী হন ৮০ জন। এদের মধ্যে ছয়জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে অনুমোদন দেয় দেশটিতে নির্বাচন-সংক্রান্ত বিষয় দেখভালের দায়িত্বে থাকা খামেনি-ঘনিষ্ঠ গার্ডিয়ান কাউন্সিল তাদের অনুমোদন দিয়েছে। ছয় প্রার্থীর মধ্যে পাঁচজনই রক্ষণশীল ও একজন মধ্যপন্থী। 

এরা হলেন- পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পোউর মোহাম্মাদি, তেহরানের মেয়র আলী রেজা জাকানি, বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসেইন গাজিজাদেহ হাশেমি ও পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেশকিয়ান। 

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বর্তমান বয়স ৮৫ বছর। ধারণা করা হচ্ছে, যিনি ইরানের প্রেসিডেন্ট হবেন, তিনিই হয়তো পরবর্তীতে খামেনির উত্তরসূরি নির্বাচনে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবেন। 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

অবশ্য খামেনির পক্ষ থেকে এখনো জনসম্মুখে কোনো প্রার্থীকে সমর্থনের কথা জানানো হয়নি। তবে গত মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় খামেনি বলেন, যিনি মনে করেন, আমেরিকার আনুকূল্য ছাড়া কিছুই করা যাবে না, তিনি দেশটা ভালোভাবে পরিচালনা করতে পারবেন না।

খামেনির উপদেষ্টা ও দেশটির রেভল্যুশনারি গার্ডসের সাবেক প্রধান ইয়াহিয়া রহিম সাফাভি ভোটারদের এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত করতে আহ্বান জানিয়েছেন, যার দৃষ্টিভঙ্গি খামেনির সঙ্গে সাংঘর্ষিক হবে না। 

আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রেসিডেন্টের ভূমিকা বড় করে দেখা হলেও দেশের প্রকৃত ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। পররাষ্ট্র বা পারমাণবিক নীতি ও সরকারের বিভিন্ন শাখার নিয়ন্ত্রণ, সামরিক, গণমাধ্যম ও বিভিন্ন আর্থিক সম্পদের বিষয়ে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত দেন।

আরবি
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর