হেলেনাকে ‌‘নাতনি’ ডাকতেন সেফুদা, ছিল আর্থিক লেনদেন: র‌্যাব

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১০:৩১ এএম

হেলেনা জাহাঙ্গীর নিয়ে নতুন এক তথ্য দিলো র‌্যাব। র‌্যাব জানায়, অস্ট্রিয়া প্রবাসী আলোচিত বাংলাদেশি নাগরিক সেফুদার সঙ্গে নিয়মিত যোগাযোগ ও লেনদেন রাখতেন হেলেনা জাহাঙ্গীর। সেফুদা তাকে নাতনি হিসেবে সম্বোধন করতেন। 

শুক্রবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

খন্দকার আল মঈন বলেন, সেফুদা সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে দেশবাসীর নজর কাড়তে চেষ্টা করেন। তার সঙ্গে গ্রেপ্তার হেলেনার নিয়মিত যোগাযোগ ও লেনদেন রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। 

আরও পড়ুন: হেলেনা জাহাঙ্গীর: মিথ্যাচার-অপপ্রচারের অভিযোগ, হচ্ছে একাধিক মামলা

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার পর হেলেনা জাহাঙ্গীরের গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের বাসভবনে অভিযান শুরু করে র‍্যাব। দীর্ঘ চার ঘণ্টা অভিযান শেষে রাত ১২টার দিকে তাকে আটক করা হয় এবং পরে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে র‌্যাব জানায়, ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখানো হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় আমরা অভিযান পরিচালনা করেছি। তার বাসায় বিপুল পরিমাণের মাদক, প্রাণীর চামড়া, বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়েছে।

একাত্তর/এসি

দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আবারও শুরু হয়েছে ‘রবি বোলার হান্ট’।
স্মার্ট ও সমন্বিত ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় এ সেবার মাধ্যমে...
নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের বিজয়রথ অব্যাহত। বহুল আলোচিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বতন্ত্র চলচ্চিত্র সমালোচকদের সম্মানজনক...
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর