বাড্ডা থানার লুটের অস্ত্র কুমিল্লায় উদ্ধার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম

রাজধানীর বাড্ডা থানা থেকে লুট হওয়া অস্ত্র কুমিল্লায় বিক্রি করতে যাওয়া তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি জব্দ করা হয়।

রোববার কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান।

গ্রেপ্তার মো. তুহিন আলম (১৯) জেলার নাঙ্গলকোট উপজেলার খানগড়া গ্রামের বাসিন্দা। তিনি গুলশান থানাধীন উত্তর বাড্ডা ও স্বাধীনতা স্মরণী রোড এলাকায় হোটেলে কাজ করেন।

র‌্যাব জানায়, গত ৫ আগস্ট তুহিনসহ দুষ্কৃতিকারীরা ঢাকার বাড্ডা থানায় আক্রমণ করে। একপর্যায়ে থানার ভেতর থেকে অস্ত্র, গোলাবারুদসহ গুরুত্বপূর্ণ নথিপত্র লুটপাট ও ধ্বংস করে তারা। ওই সময়ে তুহিন আলম লুট করা পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ অসৎ উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে।

একপর্যায়ে পুলিশের পিস্তল বিক্রির উদ্দেশ্যে ঢাকা থেকে কুমিল্লায় নিয়ে আসেন ওই তরুণ। পরে র‌্যাবের বিশেষ অভিযানে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

মাহমুদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণ অস্ত্র লুটে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

একাত্তর/আরএ
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর