কমলাকে ডাকসাইটে রিপাবলিকানদের সমর্থন!

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২ পিএম

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জনসমর্থন ক্রমেই বাড়ছে। শুধু ডেমোক্র্যাট নয়, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশসহ সাবেক রিপাবলিকান প্রশাসনের অনেক কর্মকর্তারাও কমলার প্রতিই তাদের আস্থা জানিয়েছেন।

বুধবার এক চিঠির মাধ্যমে কমলার পক্ষে সমর্থন ব্যক্ত করেন তারা। শুধু তাই নয়, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনে ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য বলে মনে করেন তারা। খবর সিবিএস নিউজ’র।

ওই চিঠিতে সাবেক রিপাবলিকান নেতা জর্জ এইচ ডব্লিউ বুশ, জর্জ ডব্লিউ বুশ এবং রিপাবলিকান প্রশাসনের সাবেক অনেক কর্মকর্তা কমলার প্রতি তাদের সমর্থনের কথা জানিয়েছেন।

কমলাকে সমর্থন করে প্রকাশিত চিঠিতে তারা বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অবশ্যই একজন নীতিবান এবং গুরুত্বপূর্ণ নেতা নির্বাচন করতে হবে। প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় যেসব গুণাবলী এবং সক্ষমতা প্রয়োজন—সেসব কমালা হ্যারিসের রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নেই।’

এ প্রসঙ্গে ট্রাম্পের গত মেয়াদের শাসনকাল স্মরণ করে চিঠিতে তারা বলেন, ‘এর আগে যখন তিনি ক্ষমতায় ছিলেন, সে সময় প্রায় প্রতিদিন সরকারের মধ্যে কোনো না কোনো ইস্যুতে হট্টগোল বাঁধতো। এছাড়া ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে (যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন) হামলার পেছনে তার উসকানি ছিল। এর মাধ্যমে তিনি প্রেসিডেন্টের শপথ ভঙ্গ করেছেন।’

চিঠিতে ট্রাম্প সম্পর্কে আরও বলা হয়েছে, ‘তিনি শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্যই নন, বরং জনগণের আস্থার সঙ্গে সম্পর্কিত যে কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রধানের পদের জন্য আনফিট।’

পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ট্রাম্পের চেয়ে কমলাকে বেশি যোগ্য বলে মনে করছেন তারা। এছাড়াও কংগ্রেসের সাবেক কিছু নেতাও কমলাকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে সমর্থন করেছেন। 

এদিকে, নিউইয়র্ক টাইমসের জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে চার পয়েন্টে এগিয়ে আছেন।

 

একাত্তর/জো
মার্কিন-ইসরাইল ও ইরানের মধ্যে পাঁচ মাস ধরে চলা যুদ্ধ এবং হরমুজ প্রণালী কেন্দ্রিক তেল বাণিজ্যের ভয়াবহ অচলাবস্থা নিরসনে একটি রূপরেখা তৈরি করেছে মধ্যস্থতাকারী ওমান। প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালী...
মার্কিন প্রতিনিধি সভার প্রভাবশালী রিপাবলিকান নেতা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এলিস স্টেফানিক আচমকা রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
আইনপ্রণেতারা ব্যয়সংক্রান্ত বিলটি পাস করতে শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারে আংশিক শাটডাউন (অচলাবস্থা) দেখা দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের হার স্বীকার করে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তবে হার স্বীকার করলেও লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর