ইরাকে সৌদির টিভি অফিসে আগুন

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০১:০৪ এএম

মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের নেতা ও কমান্ডারদের মৃত্যুর ব্যাপারে অপমানজনক খবর প্রচারের পর ইরাকের রাজধানী বাগদাদে সৌদি আরবের একটি টেলিভিশন চ্যানেলের কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের একটি নিরাপত্তা সূত্র জানায়, ৪০০ থেকে ৫০০ বিক্ষুব্ধ মানুষ সৌদি আরবের এমবিসি টেলিভিশনের বাগদাদ স্টুডিওতে গত মধ্যরাতে হামলা চালায়। তারা অফিসের ইলেকট্রনিক সরঞ্জামাদি ও কম্পিউটার ভাঙচুর করে এবং টেলিভিশন ভবনে আগুন ধরিয়ে দেয়।

পরে পুলিশ এসে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্য সেখানে মোতায়েন রাখা হয়েছে।

পার্সটুডের খবরে বলা হয়েছে, এমবিসি টেলিভিশনে প্রচলিত প্রতিবেদনে হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের আনসারুল্লাহ এবং ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলনের নেতাদেরকে সন্ত্রাসী বিন লাদেনের মতো ব্যক্তির সাথে গুলিয়ে ফেলা হয়।

ওই প্রতিবেদনে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ, হামাস নেতা ইসমাইল হানিয়া ও তার উত্তরসূরী ইয়াহিয়া সিনওয়ারের নাম প্রচার করা হয়। তাদের সবাইকে সন্ত্রাসী নেতা ও কমান্ডার হিসেবে তুলে ধরা হয়।

একাত্তর/আরএ
স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর