ইরানে হামলার গোপন নথি ফাঁসে বিপাকে আমেরিকা

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৫:৩৫ পিএম

ইরানের সাম্প্রতিক মিসাইল হামলার পাল্টা জবাব দেওয়ার জন্য অস্থির হয়ে আছে- ইসরাইল। ওই সময়েই দেশটি হুঁশিয়ারি দিয়ে বলেছিলো, যথাসময় যথাযথ জবাব দেয়া হবে। এরপর থেকেই ইরানে হামলা করার নানা ফন্দি ফিকির করছে। সবচেয়ে ঘনিষ্ঠ দোসর আমেরিকার সঙ্গে হামলার পরিকল্পনা চূড়ান্ত করার জন্য শুরু হয় যোগাযোগ। এরিমধ্যে, ইরানে ইসরাইলের সম্ভাব্য হামলা পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের অতিগোপন কিছু গোয়েন্দা নথি ফাঁস হয়েছে। আর এতেই মাথা নষ্ট আমেরিকা ও ইসরাইলের।

এতো গোপনীয় এই পরিকল্পনার নথি কিভাবে ফাঁস হলো, তা জানতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের স্পিকার মাইক জনসন রোববার সিএনএন-এর এক অনুষ্ঠানে বলেন, এই ফাঁস হওয়া তথ্য অত্যন্ত উদ্বেগজনক। সেখানে কিছু গুরুতর অভিযোগ করা হয়েছে। তদন্ত চলছে এবং তিনি কয়েক ঘণ্টার মধ্যেই এই নিয়ে একটি ব্রিফিং পেতে যাচ্ছেন বলেও অনুষ্ঠানের উপস্থাপককে জানান।

আর মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, নথি ফাঁসের ঘটনা তদন্তাধীন। কারণ নথিগুলো সত্য বলে মনে হচ্ছে। এই নথিগুলো মার্কিন জিওস্পেশিয়াল ইন্টেলিজেন্স এজেন্সি এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির। এতে দেখা গেছে, ইসরাইল এখনও সামরিক সরঞ্জাম স্থানান্তর করে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। যা ১ অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে করা হচ্ছে।

নথিগুলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে বিনিময়ের জন্য তৈরি হয়েছিল। ঘটনাটি সম্পর্কে জানাশোনা আছে, এমন তিনটি সূত্র বলেছে, নথিগুলো সঠিক। নথিগুলোতে ১৫ ও ১৬ অক্টোবরের তারিখ দেয়া। তবে অনলাইনে এসব ছড়িয়ে পড়তে থাকে গত শুক্রবার। এর আগে ‘মিডল ইস্ট স্পেকটেটর’ নামের একটি অ্যাকাউন্ট থেকে নথিগুলো টেলিগ্রামে প্রকাশিত হয়।

নথিগুলোর একটিতে বলা হয়, এটি মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’র সংগ্রহ করা। এ নথিতে ইসরাইলি বিমানবাহিনীর আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইলের মহড়া চালানোর কথা বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, এ মহড়া ইরানে দেশটির হামলা চালানোর প্রস্তুতিরই অংশ। তবে সিএনএন এসব নথি থেকে সরাসরি তথ্য উদ্ধৃত করেনি বা সেগুলো দেখেনি।

নথিগুলো প্রথমে শুক্রবার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা হয় এবং এরপর সিএনএন ও অ্যাক্সিওস এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। কর্মকর্তারা তাদের পরিচয় গোপন রাখার শর্তে এ নিয়ে কথা বলেছেন। কারণ তারা জনসমক্ষে এ বিষয়ে আলোচনার জন্য তাদের কোন অনুমতি নেই। এক কর্মকর্তা স্বীকার করেছেন, ওই নথিগুলো সঠিক। তদন্তে এই নথিগুলো কীভাবে ফাঁস হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

নথিগুলো কোনও মার্কিন গোয়েন্দা সংস্থার সদস্যের ইচ্ছাকৃত ফাঁস, নাসাইবার হ্যাকিংয়ের মাধ্যমে সংগৃহীত হয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরও কোনও গোপন তথ্য ফাঁস হয়েছে কি না, তা-ও যাচাই করা হচ্ছে। এক কর্মকর্তা জানান, পোস্টের আগে নথিগুলোতে কারা প্রবেশাধিকার পেয়েছিলেন, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। তবে নথি ফাঁসের ঘটনা ক্ষুব্ধ করেছে ইসরাইলকে।

নথি ফাঁসের এ ঘটনা এমন একসময় ঘটল, যখন যুক্তরাষ্ট্র–ইসরাইল সম্পর্ক এক স্পর্শকাতর পর্যায়ে রয়েছে এবং নিশ্চিতভাবে এটি ইসরাইলিদের মধ্যে ক্ষোভের সঞ্চার করবে। গাজায় ইসরাইলি আগ্রাসন, তেহরানে হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়াসহ আরও কিছু ঘটনায় ক্ষুব্ধ ইরান ১ অক্টোবর ইসরাইলে প্রায় দুইশ’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। প্রতিশোধ হিসেবে ইসরাইল দেশটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে।

মার্কিন প্রশাসন ইসরাইলকে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের হত্যার সুযোগকে কাজে লাগিয়ে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। একইসঙ্গে, উত্তরে লেবাননে সামরিক অভিযান আরও বিস্তৃত না করার জন্যও সতর্ক করা হয়েছে। যাতে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকি এড়ানো যায়। তবে ইসরাইলি নেতৃত্ব বারবার ইঙ্গিত দিয়েছে যে, ইরানের মিসাইল হামলার প্রতিক্রিয়া না দেখিয়ে তারা বসে থাকবে না।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর