বিটিভির জন্মদিনে প্রকাশিত হচ্ছে ‘তারিখ অভিধান’

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ পিএম

দেশের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যমগুলো একটি ‘বাংলাদেশ টেলিভিশন’। সংক্ষেপে বিটিভি নামেই পরিচিত।  বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় টেলিভিশন চালু করা প্রথম দেশগুলোর একটি। বাংলাদেশে টেলিভিশন সম্প্রচার শুরু হয় ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর পূর্ব পাকিস্তান আমলে।

সেই সময় পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন ঢাকায় একটি টেলিভিশন কেন্দ্র স্থাপন করেছিলো। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর এটির নাম পরিবর্তন করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নামকরণ করা হয়। বিটিভির দীর্ঘ পথ চলায় প্রতি বছরের মতো আবার সামনে এসেছে এসেছে ২৫ ডিসেম্বর।

বিগত বছরগুলোর মতোই এবারও বিটিভির জন্মদিন উপলক্ষ্যে চ্যানেল আই প্রাঙ্গণে বসবে তারকার মেলা। এবারের আয়োজনের চমক হিসেবে থাকছে একটি বিশেষ গ্রন্থ। গবেষণাধর্মী ‘তারিখ অভিধান’ নামের এই গ্রন্থটি লিখেছেন আহমেদ রেজাউর রহমান।

বহুমুখী প্রতিভার লেখক, সাংবাদিক ও নাট্যকার আহমেদ রেজাউর রহমানের সঙ্গে বিটিভি সম্পর্ক অনেক পুরোনো। বাংলাদেশ টেলিভিশন নিয়ে যে কয়েকজন মানুষ নিরন্তর গবেষণা চালিয়ে আসছেন, তাদের মধ্যে তিনি অন্যতম। বিটিভির এর আগে তিনি লিখেছেন গবেষণাধর্মী ‘১৯৭১ ঢাকা টেলিভিশন’ গ্রন্থটি।

তারই ধারাবাহিকতায় এবার আহমেদ রেজাউর রহমান সামনে আনছেন বিটিভি নিয়ে তার আরেকটি গ্রন্থ। বাংলাদেশ টেলিভিশনের নানা ধরনের অনুষ্ঠানের প্রচার সময় নিয়ে রচিত হয়েছে ‘তারিখ অভিধান’। তার তথ্যবহুল এই বইটিতে ১৯৭১-১৯৮০ সাল পর্যন্ত সময়কে তুলে ধরা হয়েছে।

লেখক আহমেদ রেজাউর রহমানের জানান, বিটিভিতে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান ও নাটক সম্প্রচারের দিন তারিখের ইতিহাস নিয়ে ধারাবাহিক বইয়ের প্রথম খণ্ড এটি। দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড প্রকাশেরও আশা রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বইটি খুবই প্রয়োজনীয় হবে বলে জানিয়েছেন প্রকাশক মনিরুল হক।

এদিকে আনন্দ আয়োজনে থাকছে বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত শিল্পী-কলাকুশলী, নির্মাতা, কর্মকর্তা-কর্মচারীদের গান-স্মৃতিচারণ আড্ডা।

বিটিভির জন্মদিনের চ্যানেল আইয়ের আয়োজনে বরাবরের মতোই বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত শিল্পী-কলাকুশলী, নির্মাতা, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে দিনটি হয়ে উঠবে আলোকোজ্জ্বল। গান-স্মৃতিচারণা, আড্ডায় মেতে উঠবে সবাই, এমনটাই জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ১৯৯৭ সালের আগ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন দেশের একমাত্র টেলিভিশন চ্যানেল ছিল। ১৯৯৭ সালে বাংলাদেশের প্রথম বেসরকারি চ্যানেল এটিএন বাংলা চালু হয়। তখন থেকে বাংলাদেশে আস্তে আস্তে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সংখ্যা বাড়তে থাকে। তবে বাংলাদেশ টেলিভিশন বর্তমানে বাংলাদেশের একমাত্র টেরিস্টেরিয়াল টেলিভিশনে সম্প্রচারক হিসেবে কাজ করে।

এআরএস
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা...
রংপুর বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএ) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সালের জন্য সভাপতি হিসেবে বাতেন বিপ্লব (এশিয়ান টিভি) ও সাধারণ সম্পাদক পদে ইমরুল কাওসার ইমন...
বাংলাদেশের সাংবাদিকদের আইনি সুরক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য একটি ‘হেল্প ডেস্ক’ প্রতিষ্ঠার রূপরেখা নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
বিতর্ক ও সমালোচনার জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি, বরং তিনি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একটি...
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর