চাঁদপুরে জাহাজ থেকে সাতজনের মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ এএম

চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজ থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জাহাজটিতে ডাকাতরা হামলা চালিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও একজনকে।  

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে দিকে মেঘনা নদীর হরিণা এলাকায় জাহাজটিতে থাকা মরদেহের খবর পায় পুলিশ। 

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ পুলিশ কর্মকর্তা জানান, ৯৯৯ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এ ঘটনা চাঁদপুর জেলার হরিণা ফেরিঘাট এলাকার কাছাকাছি মেঘনা নদীতে ঘটেছে। 

জাহাজটির নাম “এমভি আল-বাখেরা”। হামলার সময় জাহাজটি নোঙর করা অবস্থায় ছিলো বলে প্রাথমিকভাবে জানিয়েছেন স্থানীয়রা।

শেখ আব্দুর সবুর বলেন, যতদূর জেনেছি ডাকাতরা ডাকাতির উদ্দেশ্যে জাহাজটিতে আক্রমণ করে। পরে তাদের প্রতিহত করায় ধারালো অস্ত্র দিয়ে জাহাজের সাতজনের গলা কেটে খুন করা হয়। খুন হওয়া সবাই জাহাজের স্টাফ। এছাড়া গলাকাটা আরও একজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তবে ঠিক কী কারণে এমন ঘটনা তা এখনই বলা সম্ভব হচ্ছে না। পরে তদন্ত করে জানানো হবে।

বাংলাদেশ কোস্ট গার্ডের স্টাফ অফিসার (ঢাকা জোন) লে. কর্নেল শামস গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান, কোস্ট গার্ড ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। 

আরবিএস
টাইমলাইন: জাহাজে সাত খুন
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী অঞ্চলের অন্যতম ত্রাস ও কুখ্যাত ডাকাত মো. আজিম ব্যাপারীকে (৩২) দুই সহযোগীসহ আবার গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের আস্তানা থেকে একটি দেশীয়...
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, বড় বড় সবগুলো ঘাটে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়। ঘাটে যে সব সমস্যা রয়েছে সেগুলোর কাজ চলছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর