মেক্সিকোতে গোপন কবরের সন্ধান, মিললো ১৫ লাশ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চিয়াপাস রাজ্যে গোপন এক কবরের সন্ধান মিলেছে। সেখান থেকে অন্তত ১৫টি লাশ উদ্ধার করা হয়েছে।

ওই রাজ্যের গভর্নর এডুয়ার্ডো রামিরেজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্সে গুয়াতেমালার নিকটবর্তী কৃষি অঞ্চল ফ্রেইলেস্কায় স্থিতিশীলতা পুনরুদ্ধারে পরিচালিত অভিযানের বিস্তারিত বিবরণ দিয়েছেন।

তিনি বলেছেন, অঞ্চলটি প্রতিদ্বন্দ্বী মাদক চক্রগুলো ব্যাপক রক্তক্ষয়ী সহিংসতায় জড়িয়ে পড়েছে।

বার্তা সংস্থা এএফপি রামিরেজের বরাতে বলেছে, দুর্ভাগ্যবশত, দুটি ব্যক্তিগত জমির গোপন কবরে এখন পর্যন্ত ১৫টি লাশ পাওয়া গেছে। অস্ত্র, যানবাহন এবং মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চার জনকে।

মেক্সিকোর মাদক কারবারি চক্রের সহিংসতা মাদক পাচারের রুট, সীমান্ত ও প্রবেশ বন্দরগুলো বা তার আশেপাশে হয়ে থাকে। দেশটি ২০০৬ সালে বিতর্কিত মাদক বিরোধী অভিযান শুরুর পর থেকে ৪ লাখ ৪৫ হাজার মানুষ নিহত এবং কয়েক লাখ নিখোঁজ হয়েছে।

একাত্তর/আরএ
ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
মেক্সিকোর শক্তিশালী ও দুর্ধর্ষ 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেরভান্তেসকে নির্মূল করার অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে...
মেক্সিকোর সংগঠিত অপরাধ জগতের ইতিহাসে যে অল্প ক’জন ব্যক্তির নাম স্থায়ী প্রভাব ফেলেছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত। তার সম্পর্কে খুব অল্প...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর