অবিশ্বাস্য জয়ে বিপিএলে ফরচুন বরিশালের যাত্রা শুরু

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পিএম

অবিশ্বাস্য এক জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমে যাত্রা শুরু করলো ফরচুন বরিশাল। ওভার প্রতি প্রায় দশ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করে নেমে বরিশাল একটা পর্যায়ে যখন হারের পথেই ছিলো, ঠিক সেই ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়িয়ে দুর্বার রাজশাহীকে চার উইকেটে হারিয়ে দেয় বরিশাল। 

সোমবার বিপিএলের উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর দেয়া ১৯৮ রান তাড়া করতে নেমে ১৩তম ওভারে ১১২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ফরচুন বরিশাল। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফ বিধ্বংসী ইনিংস ১১ বল থাকতেই ৪ উইকেটের জয় ছিনিয়ে আনে ফরচুর বরিশাল। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দুর্বার রাজশাহী ১৯৭ রান তোলে। দলটির হয়ে ইয়াসির আলী রাব্বি ৪৭ বলে ৯৪ রান করেন। আটটি ছক্কা ও সাতটি চারের শট মারেন তিনি। এনামুল হক খেলেন ৫১ বলে ৬৫ রানের ইনিংস। পাঁচটি ছক্কার সঙ্গে চারটি চার আসে তার ব্যাট থেকে।

১৯৮ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রায় জাতীয় দলের আদলে গড়া জয় নিয়ে বিপদেই পড়ে গিয়েছিল বরিশাল। ৮.১ ওভারে মাত্র ৬১ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। বেরিয়ে আসে ইনিংসের লেজ। আর জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দুর্বার রাজশাহী। ঠিক তখন থেকে বদলে যেতে শুরু করে দৃশ্যপট। 

ক্রিজে এসেই মাহমুদউল্লাহ রিয়াদ মাঠে নেমে যেন ধীরে ধীরে রাজশাহীর সেই স্বপ্ন ফ্যাকাসে করে তুলেন। প্রথমে শাহীন আফ্রিদির সাথে তুলেন ২৫ বলে ৫১ রান। শাহিন ১৭ বলে ২৭ করে ফিরলে ভাঙে জুটি। তবে ফাহিম আশরাফ আর থামেননি। দু’জনের জুটিতে যোগ হয় ৩৫ বলে হার না মান ৮৮।

দলকে জেতাতে রিয়াদ ২৬ বলে খেলেন ৫৬ রানের ইনিংস। তার ২১৫.৩৮ স্ট্রাইক রেটের ইনিংসে ছিল বড় বড় চারটি ছক্কা ও পাঁচটি চারের শট। ফাহিম খেলেন ২১ বলে ৫৪ রানের ইনিংস। সাতটি ছক্কা ও একটি মাত্র চার মারেন এই অলরাউন্ডার। তার আগে শাহিন আফ্রিদি ১৭ বলে তিন ছক্কা ও এক চারে ২৭ রানের ইনিংস খেলেন। তাওহদী হৃদয় যোগ করেন ২৩ বলে ৩২ রান।

মিরপুরে এদিন গ্যালারি ছিলো দর্শকে ভরা। টিকিটের জন্য একদিন আগে থেকেই হট্টগোল ছিল। ম্যাচের দিনও টিকিটের জন্য ভক্তদের দৌড়াদৌড়ি ছিল। উদ্বোধনী ম্যাচেই বিপিএলের বিজ্ঞাপনী রানের ফোয়ারা ছুটেছে। গ্যালারির দর্শকরাও চার-ছক্কায় উল্লাস করেছেন। 

তবে রিয়াদের বাউন্ডারি মানেই ছিলো গ্যালারিতে বাড়তি উন্মাদনা। তামিম-রিয়াদের ব্যাটিং দেখতেই যেন তাদের স্টেডিয়ামে আসা। বরিশালের অধিনায়ক হতাশ করলেও মন ভরিয়ে দিয়েছেন ‘বুড়ো’ রিয়াদ।

এআরএস
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা নির্ধারণী ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
বিপিএলের এলিমিনেটর ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার অবিশ্বাস্য নাটকীয়তার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলের ছক্কায় রংপুর রাইডার্সকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয়...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের দেয়া আল্টিমেটাম পূরণ করতে পারেনি সংস্থাটি।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর