ফুরফুরা শরিফের ইফতারে মমতা, দিলেন সম্প্রীতির বার্তা

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৯:২৯ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই নিয়ে তিনবার হুগলি জেলার ফুরফুরা দরবার শরিফে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে ফুরফুরা শরিফের ইফতার মাহফিলে যোগ দিয়ে সম্প্রীতির বার্তাও দিয়েছেন তিনি। মমতা বলেন, সম্প্রীতি, শান্তি, ঐক্যই আমাদের বার্তা।

মুখ্যমন্ত্রী হবার পরে এই নিয়ে তৃতীয়বার ফুরফুরায় গেলেন মুখ্যমন্ত্রী। সোমবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে হুগলির ফুরফুরা দরবার শরিফে যান তিনি। প্রথমবার গিয়েছিলেন ২০১২ সালে। এর পর দ্বিতীয়বার ২০১৬ সালে বিধানসভা ভোটের আগে মমতা ফুরফুরায় গিয়েছিলেন। 

এ দিন তিনি ইফতারে যোগ দিতে সেখানে যান। মাহফিলে মুখ্যমন্ত্রী বলেন, আমি খ্রিষ্টানদের অনুষ্ঠানেও যাই, ঈদ মোবারকেও যাই, নিজে ইফতার করি, পাঞ্জাবিদের গুরুদ্বারে যাই, গুজরাটিদের ডান্ডিয়া নাচেও যাই। আমি মনে করি, বাংলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। সকলের হয়ে আজ দোয়া করলাম।

হুগলিতে একটি পলিটেকনিক কলেজ এবং পীরজাদা আবু বকর সিদ্দিকির নামে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে সব ধর্মের মিলনক্ষেত্র। এখানে সব মানুষ সমান। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরায় যাওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীদের একাংশ। এ দিন তাদেরও জবাব দেন মমতা। তিনি বলেন, যখন কাশী-বিশ্বনাথে যাই তখন তো কেউ প্রশ্ন তোলেন না? কালীপুজো, দুর্গাপুজোয় গেলে প্রশ্ন তোলেন না? বাংলার মাটি সম্প্রীতির মাটি।

সম্প্রতি সংখ্যালঘুদের নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ও রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর মন্তব্য নিয়ে যে চর্চা শুরু হয়েছে তা ভালোভাবে নেননি মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি রাজনৈতিক মহলের। বিধানসভায় দাঁড়িয়ে সর্বধর্ম সমন্বয়ের পাঠ দিয়েছিলেন তিনি।  

অন্যদিকে, ইতিমধ্যেই হুমায়ুন কবীরকে শোকজ করেছিল তার দল। সব মিলিয়ে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

একাত্তর/এসি
রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হারলেও টিকে থাকে। কিন্তু তারা যে জিনিসটির মুখোমুখি হয়ে সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়ে, তা হলো- হঠাৎ করে ক্ষমতার মসনদ হারানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য...
বিধানসভায় সই কেলেঙ্কারি কাণ্ডে কালীঘাটে পৌঁছে গেল সিআইডি।‌ এখানে ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে  মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মঙ্গলবার বিকেলেই পৌঁছে যান সিআইডি কর্মকর্তারা। মমতার বাড়ির...
বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের মাত্র এক মাসের মধ্যেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। গত মঙ্গলবার কলকাতার রাস্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না...
দলের অভ্যন্তরে তীব্র ফাটল আর রাজনৈতিক ডামাডোলের আবহেই মঙ্গলবার কলকাতার রাজপথে নেমে সরাসরি বিজেপিকে উৎখাতের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াই চ্যানেলের ধর্নামঞ্চ থেকে স্বভাবসিদ্ধ...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর