নারীর প্রতি সহিংসতা কমাতে দরকার রাষ্ট্রের তিন প্রতিষ্ঠানের উদ্যোগ

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:২১ পিএম

পরিবার, সমাজ ও রাষ্ট্র; এই তিন প্রতিষ্ঠান সচেতনভাবে কাজ করলেই কেবল নারীর প্রতি সহিংসতা নিপীড়ন ও ধর্ষণ রোধ করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, পরিবারে নারীর মর্যাদা নিশ্চিত করা এবং সহিংসতায় জড়িত পুরুষদের সচেতন করা গেলে নারী নির্যাতন কমানো সম্ভব নয়।

মানসিক স্বাস্থ্য এবং নৃবিজ্ঞান বিশেষজ্ঞরা বলছেন, নারী সহিংসতা প্রতিরোধে ছোটবেলা থেকেই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান সবক্ষেত্রেই ছেলে শিশুদের সচেতন করার কাজ করতে হবে। নারীর প্রতি সম্মানবোধ ছোটবেলা থেকে না শিখলে, বড় হয়ে গেলে শেখানো সম্ভব নয় বলে মনে করেন তারা।

কিছু দিন আগেই রাজধানীর বনশ্রীতে নিজ বাসার সামনে হেনস্তা ও নির্যাতনের শিকার হন রাফিয়া তামান্না নামে এক নারী সাংবাদিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হবার পর পর গ্রেপ্তার হয় তিন তরুণ। অথচ, এই তরুণদের একজনের পরিবার বিষয়টি জানার পরও নির্লিপ্ত ছিলো। আর এভাবেই অপরাধীর পরিবারও হয়ে ওঠে নারী নির্যাতনের সহায়ক।

এই প্রসঙ্গে টেনে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. শাহানা পারভীন প্রশ্ন রাখেন, কেনো এই তরুণরা নারীর প্রতি সহিংস হয়ে উঠছে? তিনি বলেন, প্রচলিত ব্যবস্থায় নারী নির্যাতন প্রতিরোধের সব কর্মসূচি কেবল নারীকে কেন্দ্র করে। কিন্তু ঘরে-বাইরে বা সমাজে নারীর প্রতি পুরুষের আচরণ কেমন হওয়া উচিত তা নিয়ে কোন কাজ হয় না।

আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন বলেন, নারী অধিকারের আন্দোলনকে মৌলিকভাবে পুরুষের আন্দোলনে পরিণত করা না গেলে বাস্তবে নারীর অধিকার রক্ষা করা কঠিন। কারণ সংশোধনটা দরকার প্রথমে পুরুষের। আর সেখানে আরও বেশি কাজ করা উচিত।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও ব্রেকিং দ্যা সাইলেন্সের নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা বলেন, জেন্ডার নিয়ে আলোচনা উঠলেই পুরুষরা এটিকে কেবল নারীর বিষয় বলে গণ্য করেন। এই মনোভাব পরিবর্তনের সময় এসেছে। পরিবার ও সমাজে পুরুষকে অবশ্যই সক্রিয় কর্তা হিসেবে কাজ করতে হবে। তবেই কমবে নারীর প্রতি সহিংসতা।

 

এআরএস
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর