ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না: জয়শঙ্কর

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৭:০২ পিএম

ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, আমরা আশা করি বাংলাদেশ সঠিক পথে যাবে, সঠিক কাজ করবে।

বুধবার ভারতীয় গণমাধ্যম সিএসবিসি-টিভি ১৮- এ প্রচারিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

নয়াদিল্লির ভারত মণ্ডপে চ্যানেলটির ফ্ল্যাগশিপ অনুষ্ঠান রাইজিং ভারত সামিটের দ্বিতীয় দিনের অতিথি ছিলেন জয়শঙ্কর। এ সময় তিনি ভারতের কূটনীতি বিষয়ে নানা প্রশ্নের জবাবে খোলাখুলি কথা বলেছেন। 

থাইল্যান্ডে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়।

এই বৈঠকে সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের মন্তব্য ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়ে বৈঠকে ভারতের তরফে কি বলা হয়েছে, সেটি জানতে চান অনুষ্ঠানের সঞ্চালক। 

উত্তরে জয়শঙ্কর বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক দশকের পুরোনো সম্পর্ক জনমুখী। আমাদের মতো আর কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না, এটা প্রায় আমাদের ডিএনএতে রয়েছে।

তিনি আরও বলেন, একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, বন্ধু হিসেবে, আমি মনে করি, আমরা আশা করি, তারা সঠিক পথে যাবে এবং সঠিক কাজ করবে।

ইউনূস-মোদী বৈঠক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জয়শঙ্কর বলেন, আমি মনে করি আমাদের পক্ষ থেকে যে মূল বার্তাটি এসেছে, তা হলো, ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই অনন্য। এটি মূলত জনগণের সাথে জনগণের সম্পর্ক। এটাই আমাদের স্বীকৃতি দিতে হবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের মুখ থেকে যে বক্তব্য বেরিয়ে আসছে, তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। আমরা যে উগ্রপন্থি প্রবণতা দেখছি, তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। 

জয়শঙ্কর আরও যোগ করেন, সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। আমি মনে করি আমরা এই উদ্বেগগুলোর বিষয়ে খুব খোলামেলা আলোচনা করেছি।

এআরএস
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
ভারতের ১.৪২ বিলিয়ন জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বয়স ৩০ বছরের নিচে। আর এই বিশাল তরুণ সমাজকে লক্ষ্য করে মাত্র কয়েক দিনে কোটি কোটি ফলোয়ারের এক অভাবনীয় অনলাইন সাম্রাজ্য গড়ে তুলেছে একটি নতুন যুব...
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারতের কেরালায় এক বিশাল জনসভায় দাঁড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে হুংকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের উরিতে এক জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহতের...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর