ইসরাইলের তৈরি ভারতের ২৫টি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

আপডেট : ০৮ মে ২০২৫, ০৯:০০ পিএম

পেহেলগামকাণ্ড নিয়ে প্রায় দুই দশকের মধ্যে চিরবৈরী ভারত-পাকিস্তানের সবচেয়ে বড় মাত্রার সহিংসতার ঘটনার পর বৃহস্পতিবার ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে ইসলামাবাদ। ভূপাতিত সব ড্রোন ইসরাইলের তৈরি বলেও দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। 

এক বিবৃতিতে পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, তারা দেশের বিভিন্ন অংশে এখন পর্যন্ত ২৫টি ইসরাইলে নির্মিত হারোপ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। মূলত সামরিক অবকাঠামোর আশেপাশে এসব ড্রোন ভূপাতিত হয়। এসব ড্রোন সীমান্তের অপর প্রান্ত থেকে পরিচালিত হচ্ছিলো তাদের ধারণা। 

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, গত রাতে (বুধবার) ভারত একাধিক স্থানে ড্রোন পাঠিয়ে আরেকটি আগ্রাসনের কাজ করলো। ভারতের এমন কর্মকাণ্ডের কারণে মিয়ানোতে একজন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ আরও বলেন, অভিযান অব্যাহত আছে। পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় ড্রোনগুলো নিষ্ক্রিয় করে চলছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধুর বিভিন্ন স্থানে ড্রোনগুলোর ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ দেখার জন্য লোকজন জড়ো হয়।

তিনি বলেন, ভারতের পাঠানো ইসরাইলি হারপ ড্রোনগুলো করাচি-লাহোরসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ করে। এসব ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি। ভারতীয় ড্রোনগুলো বারবার আমাদের আকাশসীমা লঙ্ঘন করছে, এই নগ্ন আগ্রাসনের জন্য ভারতকে চড়া মূল্য দিতে হবে।

আহমেদ শরিফ চৌধুরী আরও বলেন, ইসরাইলের তৈরি হারোপ ড্রোন ব্যবহার ভারতের হতাশা ও আতঙ্কের বহিঃপ্রকাশই। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে পড়ে থাকা এসব ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি।

বুধবার দিনের প্রথম প্রহরে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান। গতকাল কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলে দফায় দফায় পাল্টাপাল্টি গোলাবর্ষণ। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, ভারতের হামলায় নারী-শিশুসহ ৩১ জন বেসামরিক নাগরিক নিহত ও ৫৭ জন আহত হন। 

অন্যদিকে ভারতের সেনাবাহিনীর তথ্য অনুসারে, হামলার পর থেকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে ১৫ বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। গোলার আঘাতে ভারতীয় এক সেনাও নিহত হয়েছেন বলে দ্য হিন্দু জানিয়েছে।

এআরএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর