ঈদ যাত্রায় ফিটনেসবিহীন গাড়ি চলতে দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৪:০১ পিএম

ঈদ যাত্রায় ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থাতেই রাস্তায় চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অনেক সময় দেখা যায় ফিটনেসবিহীন গাড়িগুলোর মালিক ভাইয়েরা রং-চং করে রাস্তায় নামান। রং-চং দিয়ে ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থায় রাস্তায় চলতে দেয়া হবে না। অনেক সময় কম ট্রেনিং পাওয়া ড্রাইভার দিয়ে এই সময় গাড়ি চালানো হয়। সেটি নিষেধ করা হয়েছে। চালকদের যেন যথাযথ বিশ্রাম দেয়া হয় সেটিও বলা হয়েছে।

তিনি আরও বলেন, ঈদ যাত্রা নিয়ে পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বসা হয়েছিলো। গতবার ঈদ যাত্রা নির্বিঘ্ন ছিলো, এবারও যেন তেমন হয় সেটার ওপর জোর দিয়েছি। যাওয়া-আসার সময় যেন নির্ধারিত ভাড়া নেয়া হয়। মালিকপক্ষ এতে সম্মতি দিয়েছেন। তারা মানবেন বলেছেন। অনেক সময় যাত্রীর ছদ্মবেশে ডাকাত ওঠে। বাসে ওঠার সময় সবার ছবি নেয়া হবে। প্রতি বাসে তিন জন লোক থাকবে। তাদের কাছে প্রশাসনের নম্বর থাকবে। ঝামেলায় পড়লে মালিক এবং প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে।

এছাড়া ভাড়া যথাযথভাবে নেয়া হচ্ছে কিনা সেটির তদারকিতে একটি কমিটি হবে বলেও জানান তিনি। 

এবার ঈদে লম্বা ছুটি। রাজধানীসহ অন্যান্য শহর নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল করা হয়েছে। তারা পর্যাপ্ত সংখ্যায় আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, যেন কোনো জায়গায় কোনো সমস্যা না হয় সে বিষয়ে পুরো সজাগ আছি। সবাইকে আশ্বস্ত করতে পারেন, তারা যেখানেই যাক সবকিছু ভালোভাবে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শুধু জরুরি ছুটি দেয়া হবে।

আরবিএস
দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে গণপরিবহনের ফিটনেস সনদ ইস্যু ও নবায়নে জিপিএস সংযুক্তি বাধ্যতামূলক করেছে সরকার।
আমি ভঙ্গুর অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি। 
এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে ভোট গ্রহণ...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর